ঝালকাঠিতে দুদকের ১৮৬তম গণশুনানি: নিজের বিবেক কারো কাছে লিজ দেবেন না


প্রকাশিত: ১২:১১ ১৪ অক্টোবর ২০২৫
‘সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’— এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর ১৮৬তম গণশুনানি। সকাল ১০টায় ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানির আয়োজন করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, পিরোজপুর।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। তিনি বলেন, “নিজের বিবেক কারো কাছে লিজ দেবেন না। নিজ নিজ দায়িত্বে দপ্তরগুলো দুর্নীতিমুক্ত রাখতে হবে। দুর্নীতি রোধের উদ্যোগ শুরু করতে হবে নিজের ঘর থেকে। ব্যক্তিগত লোভ-লালসা পরিহার করে অন্যের অধিকার বঞ্চিত না করা— সমাজ গঠনের মূল ভিত্তি।”
কমিশনার আরও বলেন, “দুর্নীতির বিরুদ্ধে টেকসই প্রতিরোধ গড়ে তুলতে হলে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে হবে। শিক্ষকরা সপ্তাহে অন্তত একদিন শিক্ষার্থীদের নৈতিকতা, শুদ্ধাচার ও সততার শিক্ষা দিন— এটাই হবে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সূচনা।”
তিনি উল্লেখ করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সরকারি সেবা প্রাপ্তি এই গণশুনানির মূল উদ্দেশ্য। জনগণ যাতে দুর্নীতির শিকার না হয়, সে জন্য প্রশাসনের সব স্তরে সেবা কার্যক্রমকে আরও সহজ ও স্বচ্ছ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, ঝালকাঠির পুলিশ সুপার উজ্জল কুমার রায়, এবং দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মোজাহার আলী সরদার।
গণশুনানিতে ২৯টি সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৯৫টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত ৭৪টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, সাংবাদিক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
দুদকের এই গণশুনানিকে স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজ দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা আশা করছেন, এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকলে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি আরও জোরদার হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




