দুর্গাপুরে ইমাম ও তাঁর স্ত্রীর নির্যাতন: বন্দ উষান ইত্তেহাদুল উলামার তীব্র নিন্দা ও বিচারের দাবি


প্রকাশিত: ১১:০৩ ১৯ অক্টোবর ২০২৫
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় এক মসজিদের ইমাম ও তাঁর পর্দানশীল স্ত্রীকে রাতভর অমানবিকভাবে নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বন্দ উষান ইত্তেহাদুল উলামা পরিষদ। শনিবার (১৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, এই ন্যাক্কারজনক ও বর্বর ঘটনাটি শুধু একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং এটি ধর্ম, মানবতা ও ন্যায়বিচারের উপর সরাসরি আঘাত।
বিবৃতিতে বলা হয়, ঘটনার পরও অপরাধীরা এখনো গ্রেপ্তার না হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। প্রশাসনের নীরবতা এবং কার্যকর পদক্ষেপের অভাব প্রশ্নবিদ্ধ বলে উল্লেখ করা হয়। ইমাম ও তাঁর পরিবারের উপর রাতভর এমন নৃশংস নির্যাতন কোনো সভ্য সমাজে কল্পনাতীত বলেও বিবৃতিতে বলা হয়।
পরিষদের নেতারা বলেন, একজন ইমামকে অপমান ও নির্যাতন মানে গোটা মুসলিম সমাজের মর্যাদার উপর আঘাত হানা। তাঁরা এ ঘটনায় দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পরিষদ তিনটি দাবি উত্থাপন করে—প্রথমত, ঘটনায় জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, ভুক্তভোগী ইমাম ও তাঁর পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, ধর্মীয় ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত ও ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এখন সময়ের দাবি। সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে পরিষদ বলেছে—এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে।
বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে স্বাক্ষর করেন সভাপতি মুফতি আব্দুল আজিজ কাসেমী ও সেক্রেটারি মুফতি নূরে আলম শাহিন।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক
- যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে নৃশংস ইসরায়েলি হামলা, নিহত ১৬
- সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-আল-রশিদের শেষ বিদায়
- স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী
- ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
- ১০ কোটি ডলার চুরির মামলায় অভিযোগপত্র দাখিলের অপেক্ষা
- বিশ্বকাপ অনুশীলনে রহস্যময় ড্রোন, উদ্বেগে দক্ষিণ কোরিয়া শিবির
- পাবনায় সমকামীর সংখ্যা ১৬০০ উপরে , এইডসে আক্রান্ত ১৬ জন
- দীর্ঘ প্রতীক্ষা শেষে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ফ্ল্যাট প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রীর দুই বছরের কারাদণ্ড
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা





