সীতাকুন্ডে যৌথ বাহিনীর অভিযানে ৬০০ কেজি মা ইলিশ জব্দ, ১১ জেলে আটক

প্রকাশিত: ০১:৫৫ ২১ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৬০০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। অভিযানে মাছ ধরায় ব্যবহৃত দুটি জালসহ ১১ জন জেলেকে আটক করা হয়।
রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে সীতাকুন্ড মৎস্য অধিদপ্তর ও কুমিরা কোস্টগার্ডের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালনা করেন সীতাকুন্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মোতাছীম বিল্লাহ।
পরে তার উপস্থিতিতে জব্দকৃত মা ইলিশ স্থানীয় কয়েকটি এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া জব্দকৃত দুটি অবৈধ জাল স্থানীয় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে মাছ ধরায় ব্যবহৃত সাতটি বোটের মালিককে জাতীয় মৎস্য আইন ২০২০ অনুযায়ী ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, সরকার ঘোষিত মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় নদী ও সমুদ্রে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। ইলিশের প্রজনন নিশ্চিত করতে এই অভিযান সারাদেশে চলছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




