সিরাজগঞ্জে গরুবোঝাই নছিমন গাড়ির ধাক্কায় বাক প্রতিবন্ধী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু


প্রকাশিত: ০৬:৩২ ২১ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জের তাড়াশে বেপরোয়া গতিতে আসা একটি গরুবোঝাই নছিমন গাড়ির ধাক্কায় রবিউল ইসলামের ছেলে, বাক প্রতিবন্ধী হাফিজুল ইসলাম (৩৯) নিহত হয়েছেন। ঘটনা ঘটে আজ, ২১ অক্টোবর, আনুমানিক বেলা ১২:৩০ টায়, তাড়াশ উপজেলা পৌর এলাকায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত হাফিজুল ইসলাম তাড়াশ দক্ষিণপাড়া মহল্লার বাসিন্দা। দুর্ঘটনার সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী গরুবোঝাই নছিমন গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক গাড়ি এবং এর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতিতেই এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ। তাড়াশ থানা পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে।
এলাকাবাসী সড়কে দ্রুত গতির যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এমএনবিডি/আলামিন হসেন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




