প্রেমের বিয়ে, তিন মাসের সংসারেই শ্বশুরবাড়িতে সুমীর ঝুলন্ত লাশ উদ্ধার


প্রকাশিত: ০৩:৩২ ২২ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভালোবেসে বিয়ের মাত্র তিন মাসের মাথায় রহস্যজনকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এক নার্সিং শিক্ষার্থী। মৃত শিক্ষার্থীর নাম মোছা. সুমী খাতুন (২২)। তিনি সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে তাড়াশ উপজেলার রোকনপুর দামরা গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে সুমী আক্তার তিন মাস আগে ভালোবেসে একই উপজেলার রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সজীব হাসানকে (২৪) বিয়ে করেন। প্রাথমিকভাবে উভয় পরিবার এই বিয়ে মেনে নিতে না চাইলেও, আত্মীয়-স্বজনের মধ্যস্থতায় পরবর্তীতে তারা বিষয়টি মেনে নেন।
রোববার বিকেল ৩টার দিকে সুমী স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে যান। এর সোয়া এক ঘণ্টা পর, অর্থাৎ বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে সজীবের পরিবার জানায়—সুমী ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে নিহতের বাবা রেজাউল করিম দাবি করেছেন, এটি আত্মহত্যা নয়; বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।” এ ঘটনায় তিনি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. সাজিদ হাসান সিদ্দিকী বলেন, “ওই রোগী হাসপাতালে আনার আগেই মারা যান। তার গলায় স্পষ্ট আঘাতের চিহ্ন পাওয়া গেছে।” পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. মঈনুদ্দিন মাসুদ জানান, “অভিযোগ পাওয়ার পর রাতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”
স্থানীয়রা বলছেন, বিয়ের পর থেকেই সুমী ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। তবে সুমীর মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছে পরিবারটি।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ভালোবেসে বিয়ের পর নববধূদের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে, যা সমাজে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
এমএনবিডি/আলামিন
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




