নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটুক্তির প্রতিবাদে ইবি ছাত্রদল ও ইউনিয়নের নিন্দা


প্রকাশিত: ০৩:০২ ২৯ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি কর্তৃক নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটুক্তির ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদ।
বুধবার (২৯ অক্টোবর) সকালে ছাত্র ইউনিয়ন ইবি সংসদের দপ্তর সম্পাদক তানিম তানভীর এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত আলাদা এক প্রতিবাদলিপিতে এই নিন্দা জ্ঞাপন করা হয়।
শাখা ছাত্রদলের প্রেরিত শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন এক যৌথ বিবৃতিতে বলেন, সম্প্রতি একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে শহীদ সাজিদ আব্দুল্লাহর হত্যার বিচারের দাবীতে আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর ও অশালীন বক্তব্য প্রদান করেন। একজন শিক্ষকের এই বক্তব্য নারীদের মর্যাদা হানিকর এবং আন্দোলনকে অন্য খাতে প্রভাবিত করার অপচেষ্টা মাত্র।
উক্ত শিক্ষককে প্রকাশ্যে শিক্ষার্থীদের নিকট ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে ছাত্রদলের নেতারা বলেন, কেন একজন শিক্ষক নারী শিক্ষার্থীদের নিয়ে এমন অশালীন বক্তব্য প্রদান করেছেন এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ডেকে হুমকি প্রদান করেছেন, তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে কোনো শিক্ষক নারী শিক্ষার্থীদের নিয়ে এমন বক্তব্য দেওয়ার সাহস না পায়। ইবি ছাত্রদল সর্বদা নারী শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক আহমাদ গালিব এক যৌথ বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে চলমান ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের সম্পর্কে উক্ত শিক্ষক অনভিপ্রেত ও নিন্দনীয় মন্তব্য করেছেন। এই ধরনের বক্তব্য কেবল নারী শিক্ষার্থীদের মর্যাদাহানি নয়, বরং চলমান ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা।
তারা আরও বলেন, অবিলম্বে ঐ শিক্ষককে প্রকাশ্যে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে উক্ত বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে শান্তির ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন নারীবিদ্বেষী বক্তব্য দেওয়ার সাহস না পায়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল প্রগতিশীল শক্তিকে নারী শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




