সিরাজগঞ্জে দুস্থদের দুম্বার মাংস ছিনতাই: তদন্তের দাবি স্থানীয়দের


প্রকাশিত: ১১:৪২ ৩০ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুস্থদের জন্য সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস বিতরণের সময় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদের মসজিদের পাশে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে, যা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
জানা যায়, তাড়াশ উপজেলার ৪৪টি মাদরাসা ও এতিমখানার জন্য ১৬৪ কার্টন দুম্বার মাংস বরাদ্দ করা হয়েছিল। খবর পেয়ে শত শত মানুষ উপজেলা পরিষদ চত্বরে ভিড় জমায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের অনুপস্থিতিতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু ছাঈদ মল্লিক পুলিশ পাহারায় মাংস বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
বিতরণের সময় সদর ইউনিয়নের মথুরাপুর মহিলা মাদরাসার শিক্ষক সুলতান মাহমুদ বরাদ্দকৃত এক কার্টন দুম্বার মাংস নিয়ে উপজেলা মসজিদের রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তার কাছ থেকে জোরপূর্বক মাংসের কার্টন ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী শিক্ষক সুলতান মাহমুদ বলেন, “দুস্থদের হক এভাবে মানুষ ছিনতাই করে নিয়ে যাবে, তা কল্পনাও করিনি। আল্লাহ এর বিচার করবেন।”
এদিকে দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, “বিতরণের সময় ইউএনও স্যারসহ অনেকে উপস্থিত ছিলেন। কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।”
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, “ছিনতাইয়ের বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে ওসির সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




