সিলেটে আ. লীগ নেতাকে গোপ*নাঙ্গ কেটে নৃশংসভাবে হ*ত্যা


প্রকাশিত: ০৪:৫৬ ১ নভেম্বর ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় নৃশংসভাবে খু*ন হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাক (৫৮)। শুক্রবার সকালে নিজ বাড়ির সিঁড়িঘরে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায় পরিবার ও এলাকাবাসী। পুলিশ ধারণা করছে, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সেদিনও ফজরের নামাজ শেষে ছাদে হাঁটতে যান আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করতে গিয়ে সিঁড়িঘরে রক্তে ভেজা মরদেহ দেখতে পান। তাঁর বুকের বাঁ পাশে ও তলপেটে ছুরিকাঘাতের গভীর চিহ্ন পাওয়া গেছে। এমনকি গোপনাঙ্গ কেটে বিকৃত করা হয়েছিল, যা দেখে পরিবার ও প্রতিবেশীরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “এটি একটি নির্মম হত্যাকাণ্ড। বাইরের কেউ এসে হ*ত্যা করেছে, নাকি ঘরের ভেতরের কেউ জড়িত—আমরা তা খতিয়ে দেখছি। নিহতের ছেলে ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” তিনি আরও জানান, রাজনৈতিক বা পারিবারিক কোনো বিরোধ থেকে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আবদুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




