গাজীপুর পূবাইলে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী


প্রকাশিত: ০৪:০১ ৯ নভেম্বর ২০২৫
গাজীপুর মহানগরের পূবাইলে এক নারীর বিরুদ্ধে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। রোববার (৯ নভেম্বর) ভোরে জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্ত্রী মীম আক্তারকে পুলিশ আটক করেছে। আহত স্বামী মো. আকাশ (২৫) বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে আকাশ ঘুমিয়ে থাকাকালে স্ত্রী মীম আক্তার ধারালো ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়ার চেষ্টা করেন। এতে পুরোপুরি বিচ্ছিন্ন না হলেও আকাশ গুরুতর জখম হন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যায়।
আহত আকাশ গাজীপুর মহানগরের পূবাইল থানার জয়নগর এলাকার তোতা মিয়ার ছেলে। অপরদিকে আটক মীম আক্তার টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগ দিঘলিয়া গ্রামের রাসেল হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মীম আক্তার আকাশের দ্বিতীয় স্ত্রী। প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই মীম সন্দেহ করতেন যে, আকাশ তার প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন। ঈর্ষা ও সন্দেহ থেকেই এই ভয়াবহ ঘটনা ঘটান বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বেদেপাড়ার কয়েকজন নারী ক্ষুব্ধ হয়ে মীমকে মারধর করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মীম আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
পূবাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে পুরো এলাকায় ব্যাপক আলোচনা চলছে। অনেকেই এমন অমানবিক ঘটনার জন্য স্ত্রীর কঠোর শাস্তি দাবি করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




