সাভারে প্রতিবন্ধী হনুফা হত্যা মামলা: সম্পত্তি আত্মসাতই ছিল মূল উদ্দেশ্য, নতুন করে প্রকাশ পাচ্ছে


প্রকাশিত: ০৭:০৬ ২৭ নভেম্বর ২০২৫
সাভারের প্রতিবন্ধী নারী হনুফা হত্যা মামলায় নতুন করে বেরিয়ে আসছে নেপথ্যের ভয়াবহ সব তথ্য। তদন্তে উঠে এসেছে—শুধু সম্পত্তি আত্মসাৎ করার জন্যই পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল তাকে। ২০২৩ সালের ১২ এপ্রিল পবিত্র রমজানের ২০ তারিখ তারাবির নামাজ পড়ার সময় শ্বাসরোধ করে হনুফাকে নির্মমভাবে হত্যা করা হয়।
পরিবার ও মামলার নথিতে উল্লেখ রয়েছে—হনুফাকে হত্যার সঙ্গে জড়িত তার আপন ভাই মোহাম্মদ আলী পাঁচু, ফারজানা, ফাহাদ, রাসেল, জয়নাল, বোন জালেমা, লতুফা, অজুফা এবং ছেলেরা কামাল, কামালের দ্বিতীয় স্ত্রী মামুন, আবুল কালামসহ কয়েকজন আত্মীয় ও এলাকার কিছু ভূমিদস্যু। হত্যার পর তারা হনুফার স্বামী হারুন অর রশিদ তুষারকে ফাঁসানোর চেষ্টা করেছিল। তবে ঘটনাস্থলে প্রধান খুনির শার্টের বোতাম পড়ে থাকার সূত্র ধরে পুলিশ দ্রুত এক আসামিকে আটক করে এবং তিনি ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন, যদিও বাকি আসামিরা বিভিন্ন প্রভাবশালী মহলের আশ্রয়ে আইনের বাইরে বলে অভিযোগ রয়েছে।
হত্যার পরও সম্পত্তি নিয়ে শুরু হয় জালিয়াতি। প্রথমে হত্যাকারীরা দাবি করে হনুফা কখনো বিয়ে করেননি। পরে যখন কাবিননামা তদন্তকারী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়, তখন তারা ব্যাকডেটে একটি ভুয়া তালাকনামা তৈরি করে। তদন্তে কাজীর স্বীকারোক্তিতে জানা যায়—অন্য এক নারীকে হনুফা সাজিয়ে এনে সেই ভুয়া তালাকনামায় স্বাক্ষর করানো হয়েছিল। পিবিআই তদন্ত শেষে চার্জশিটে এ তালাকনামাকে অবৈধ প্রমাণ করেছে।
তবে এখানেই শেষ নয়—হনুফার স্বামীকে ওয়ারিশ থেকে বাদ দিয়ে খুনিরা ভুয়া তথ্য দিয়ে ওয়ারিশ সার্টিফিকেট তৈরি করে। বর্তমান ইউপি চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে সেই সার্টিফিকেট বাতিল করেন। এরপরও তারা এসিল্যান্ড অফিসে টাকার বিনিময়ে অবৈধভাবে হনুফার নামের খারিজ করে নেয় বলে অভিযোগ রয়েছে। এমনকি হনুফা জীবিত থাকা অবস্থায়ও তার ওয়ারিশ সার্টিফিকেট তৈরি হয়েছিল, যা জালিয়াতির সুস্পষ্ট প্রমাণ।
এদিকে আসামিকে জেল থেকে ছাড়ানোর উদ্দেশ্যে এসব খুনিরা নিয়মিতভাবে মামলার বাদী হনুফার স্বামী হারুন অর রশিদ তুষারকে হুমকি, ভয়ভীতি ও হয়রানিমূলক মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করছে। নিরাপত্তাহীনতার কারণে তিনি বাড়িতেও যেতে পারছেন না।
ঘটনার সর্বশেষ আপডেটে জানা যায়—২৬ নভেম্বর (বুধবার) খুনিরা হনুফার খারিজকৃত জমির গাছ কেটে বিক্রি করে। বিষয়টি জানতে পেরে তুষার বিরুলিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ করেন। এসআই ওহাব ঘটনাটি জেনে এএসআই জাকারিয়াকে নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ দেখে খুনি কাদির, কামাল গংরা পালিয়ে যায়।
নিরাপত্তাহীনতা ও চলমান হয়রানির মধ্যে নিহত হনুফার স্বামী হারুন অর রশিদ তুষার আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন—প্রতিবন্ধী নারী হনুফার হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হোক এবং তাকে তার বৈধ ওয়ারিশের অধিকার থেকে যেন বঞ্চিত করা না হয়।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- অবরোধ তুলে নিলেই আলোচনায় প্রস্তুত ইরান, যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধের আহ্বান
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





