মোর নিউজে সংবাদ প্রকাশের পর সাভারে অনুমতি ছাড়া চালু হওয়া মেলা গুঁড়িয়ে দিল প্রশাসন


প্রকাশিত: ০৮:২৮ ৩ ডিসেম্বর ২০২৫
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মোর নিউজে অবৈধ মেলা সংক্রান্ত সংবাদ প্রচারের পরই ব্যবস্থা নিয়েছে সাভার উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভেকু দিয়ে গেন্ডা এলাকার ইমু সাহেবের বালুর মাঠে অনুমতি ছাড়াই চালু হওয়া ‘লাল সবুজের অর্গানিক খাদ্য কৃষি শিল্প ও বাণিজ্য মেলা–২০২৫’-এর মূল ফটক ও সব স্টল গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে জেলা প্রশাসকের অনুমতি নিয়ে “অর্গানিক খাদ্য পণ্য, কৃষি পণ্য প্রদর্শনী ও শিল্প বাণিজ্য মেলা–২০২৫” নামে মেলাটি চালু হয়েছিল। কিন্তু নিয়মবহির্ভূত ও অবৈধ কার্যক্রমের অভিযোগে তা এক সপ্তাহের মাথায় বন্ধ করে দেয় জেলা প্রশাসন। পরে ‘নতুন একটি সংগঠনের’ পরিচয়ে কয়েকজন যুবক আংশিক নাম পরিবর্তন করে পুনরায় মেলা চালু করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুমতি না থাকা সত্ত্বেও সংগঠনের কিছু সদস্য বিভিন্ন অজুহাতে মেলাটি পরিচালনা করে যাচ্ছিলেন, যার পেছনে স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক মহলের সহায়তা রয়েছে বলে অভিযোগ উঠেছে।
এদিকে সামনে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসী মেলার উচ্চ শব্দ, ভিড়, যানজট ও অনিয়ন্ত্রিত পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করবে বলে আশঙ্কা প্রকাশ করেন।
প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, অনুমতি ছাড়া কোনো মেলা সম্পূর্ণ অবৈধ এবং অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।
মোর নিউজে সংবাদ প্রকাশের পরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। রাতেই ভেকু দিয়ে মেলার সব স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং পুরো মাঠ খালি করে ফেলা হয়।
স্থানীয়রা প্রশাসনের এই দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন—এতে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং অনিয়ন্ত্রিত কার্যক্রমের পুনরাবৃত্তি রোধ হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




