পঞ্চগড়ে ট্রাকচাপায় এক নারী শিক্ষিকার মৃত্যু আহত-তার স্বামী


প্রকাশিত: ০৯:১৬ ১০ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ে পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় ট্রাকচাপায় রিনা আক্তার (৪৫) নামে এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার স্বামী মাদরাসার সুপার সাইফুল ইসলাম।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ১৮-বিজিবি ব্যাটালিয়নের সামনে ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রিনা আক্তার দেবীগঞ্জ উপজেলার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা এবং দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা ছিলেন। তার স্বামী সাইফুল ইসলাম শেখ বাধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপার।
স্থানীয়রা জানান, সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেলে করে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় শহরের দিকে যাচ্ছিলেন মাদরাসার সুপার সাইফুল ইসলাম ও তার স্ত্রী রিনা আক্তার। পথে বিজিবি ব্যাটালিয়ন এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার সময় সড়কে থাকা স্পিডব্রেকারে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারান সাইফুল ইসলাম। মুহূর্তেই রিনা আক্তার ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে অবৈধ স্পিডব্রেকার অপসারণের দাবি জানায়। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ব্যাপারে মমঙ্গলবার দুপরে
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে এবং সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর





