মহাসড়ক দখল করে পাথর মজুদ, তেতুলিয়ায় ব্যবসায়ীকে ৩০ হাজার টাকার জরিমানা


প্রকাশিত: ০৯:১৯ ১০ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় অবৈধভাবে পাথর মজুদ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে তেতুলিয়া–বাংলাবান্ধা মহাসড়কের বুড়াবুড়ি সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন তেতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ।
প্রশাসন জানায়, বুড়াবুড়ি থেকে বাংলাবান্ধা পর্যন্ত মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর, বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী স্তুপ করে রাখা ছিল। এতে মহাসড়কে চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওইসব অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে স্তুপকৃত পাথর ও বালু অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীকে পরিবেশ ও সড়ক ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মহাসড়কের দুই পাশে যেকোনো ধরনের অবৈধ মজুদ ও দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- সৌন্দর্য ধরে রাখতে ইনজেকশনের ঘোর বিরোধী কারিনা, জানালেন কারণ!
- ইংল্যান্ড সফরের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




