শ্রীপুরে নির্মাণাধীন ভবনে মাচা ভেঙে পড়ে শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৯:৩৪ ১০ ডিসেম্বর ২০২৫
গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে রাসেল (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটলেও রোববার দিবাগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাসেল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার শালুয়াদি গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে। তিনি পরিবারসহ শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেড়াইদেরচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, বেড়াইদেরচালা এলাকার একটি মাদ্রাসা ভবনের নির্মাণ কাজ চলাকালে পাঁচতলা ভবনে মাচা বেঁধে কাজ করছিলেন রাসেল। এ সময় হঠাৎ মাচা ভেঙে গেলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম জানান, ঘটনায় নিহতের স্বজনরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মরদেহের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান




