ডাহুক নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


প্রকাশিত: ১১:৪৯ ২৭ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ডাহুক নদী থেকে ভাসমান অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বালাবাড়ি এলাকার ডাহুক নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে স্থানীয়দের সহায়তায় নদীর পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, ডাহুক নদীতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল ইসলাম জানান, মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে কেউ হত্যা করে নদীতে ফেলে দিতে পারে। তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন কি না—সে বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারছেন না।
ওসি আরও জানান, মরদেহটি শনিবার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




