• বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোরের অভিযানে আশুলিয়ায় বিদেশি মদসহ তিন পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

ভোরের অভিযানে আশুলিয়ায় বিদেশি মদসহ তিন পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

আনিসুর রহমান: সাভার প্রতিনিধি
আনিসুর রহমান: সাভার প্রতিনিধি

প্রকাশিত: ০৪:৪৮ ৭ জানুয়ারী ২০২৬

সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় ভোর রাতে অভিযান চালিয়ে বিদেশি মদসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মাদক বেচাকেনার একটি চক্রের গুরুত্বপূর্ণ সদস্যদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ সূত্র জানায়, ভোররাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিদেশি মদের অবৈধ বেচাকেনা চলছে—এমন তথ্য পেয়ে তাৎক্ষণিকভাবে একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সময় মাদক কারবারে সরাসরি জড়িত থাকার অভিযোগে রুবেল ইসলাম রাশেদ, সোহাগ আহমেদ রাব্বি ও নুর আলমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় বিদেশি মদ সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃত মাদক বিক্রির উদ্দেশ্যেই তারা ওই এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে।

ডিবি পুলিশ আরও জানায়, দুপুরে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এলাকাবাসীর সহায়তায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/