চা বোর্ডের ভ্রাম্যমান অভিযানে তেতুলিয়ায় চা ব্যবসাহীর এক মাসের কারাদণ্ড প্রদান


প্রকাশিত: ০৬:০৮ ২৭ জানুয়ারী ২০২৬
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় নকল চা মোড়কজাত ও অবৈধভাবে চা বিক্রির অভিযোগে এক চা ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ চা ও চা মোড়কজাতকরণে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) তেতুলিয়া উপজেলার ৩ নম্বর তেতুলিয়া ইউনিয়নের “হোটেল বড়বিল্লা অ্যান্ড কাঁচা পাতা চা হাউস” নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বাংলাদেশ চা বোর্ডের অনুমোদন ছাড়াই ‘বাংলাদেশ টি’সহ দেশের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের নকল মোড়ক ব্যবহার করে অবৈধভাবে চা মোড়কজাত ও বিক্রি করছিল।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মো. হাফিজুর রহমান (৫০) কে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমান আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানে প্রায় ৪৫ কেজি ব্ল্যাক টি, ৭ কেজি গ্রিন টি, ১২ কেজি নকল খালি চা প্যাকেট, একটি সিলার মেশিন এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে দিনব্যাপী এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অবৈধ চা ব্যবসা, চা খাতে অনিয়ম রোধ এবং সরকারের রাজস্ব ফাঁকি প্রতিরোধের লক্ষ্যে পঞ্চগড় জেলার বিভিন্ন চা ব্যবসা প্রতিষ্ঠান ও বটলিফ চা কারখানায় এ ধরনের অভিযান চালানো হচ্ছে।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা বোর্ডের উপসচিব মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন বলেন,
“চা বোর্ডের লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ‘বাংলাদেশ টি’সহ বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোড়ক নকল করে কিছু অসাধু ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থানে চা বিক্রি করছে। এসব অনিয়ম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
অভিযানকালে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াছমিন পারভীন তিবরীজি, উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন, ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা দিদারুল মওলা, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, জনসংযোগ কর্মকর্তা মো. রাজিবুল হাসান এবং তেতুলিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




