সাভারে জমি কেনাকে কেন্দ্র করে চাঁদা সন্ত্রাস: কুপিয়ে জখম এক ব্যক্তি, আহত ৩


প্রকাশিত: ০৫:৪৬ ৩ ফেব্রুয়ারী ২০২৬
সাভারে জমি ক্রয়ের বায়নাকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগে প্রতিপক্ষের হামলায় একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় মোট তিনজন আহত হয়েছেন। আহতদের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর ২০২৫ তারিখে শিরিন আক্তার গং-এর মালিকানাধীন সাভারের গেন্ডা মৌজায় অবস্থিত তিন শতাংশ জমি ক্রয়ের উদ্দেশ্যে বায়না করেন ভুক্তভোগী তাইজুদ্দিন ও তার চাচাত ভাই কোরবান আলী (৪৫)। বিষয়টি জানাজানি হলে আশরাফুল ইসলাম আরিফ (৪৪), জজ মিয়া (৫০), আল আমিন ওরফে আল আমিন (২৭), সজিব (২৮), সোহাগ (৩৫), রানা (৩২), মিলন (৩২), সাব্বির (২৬)সহ অজ্ঞাতনামা আরও ৬–৭ জন ওই জমির বিষয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বায়নাকৃত সম্পত্তির গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা চালায় এবং ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিতে থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তাইজুদ্দিন, তার চাচাত ভাই কোরবান আলী এবং সজিব হোসেন (২৩) গেন্ডা এলাকায় বায়নাকৃত বাড়ির পাশের বি-৮/১৫ নম্বর বাসায় অবস্থানকালে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সেখানে হাজির হয়। তারা জোরপূর্বক ঘর থেকে টেনে বের করে এনে কোরবান আলীকে রামদা, চাপাতি, লোহার রড ও সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
কোরবান আলীকে রক্ষা করতে গেলে তাইজুদ্দিন ও সজিব হোসেনকেও মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা ও ছেঁড়া জখম হয়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পুনরায় প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত কোরবান আলীকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযোগে আরও বলা হয়, এ খবর পেয়ে অভিযুক্তরা হাসপাতালে গিয়েও ভুক্তভোগীর ভাগিনা আলিফকে মারধর করে আহত করে।
এ বিষয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




