পরীক্ষার হলে গুলিবর্ষণ, শিক্ষার্থী আহত ঘটনায় প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড


প্রকাশিত: ০৮:১২ ১৮ মে ২০২৬
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে পরীক্ষার চলাকালে এক শিক্ষার্থীর পায়ে গুলি করার ঘটনায় আলোচিত প্রভাষক ডা. রায়হান শরীফ–কে অস্ত্র আইনের দুই ধারায় ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল–১-এর জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের একাডেমিক ভবনে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানোর উদ্দেশ্যে অস্ত্র নিয়ে প্রবেশ করেন অভিযুক্ত প্রভাষক। একপর্যায়ে ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমাল–কে গুলি করেন, এতে তার ডান পায়ে গুলি লাগে এবং তিনি আহত হন।
ঘটনার পর উত্তেজিত শিক্ষার্থীরা অভিযুক্তকে একটি কক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে এবং অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ধারালো অস্ত্র উদ্ধার করে বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয় এবং দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ২১ বছরের কারাদণ্ড প্রদান করেন। আদালত জানায়, তার হাজতবাসের সময়কাল রায়ের সঙ্গে সমন্বয় করা হবে।
ঘটনাটি শিক্ষাঙ্গনে চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছিল এবং পরবর্তীতে শিক্ষার্থীরা কঠোর শাস্তির দাবিতে আন্দোলনও করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




