• শনিবার , ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় দু’জনকেই কারাগারে পাঠাল আদালত

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় দু’জনকেই কারাগারে পাঠাল আদালত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৪:৫১ ১১ জুন ২০২৬

ফেনীর সোনাগাজীতে স্বামী-স্ত্রীর দায়ের করা পাল্টাপাল্টি মামলায় উভয়কেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বিয়ের কয়েক মাস পর স্বর্ণালংকার ও টাকা নিয়ে বাড়ি ছাড়ার অভিযোগে স্ত্রী নাসিমা আক্তারের বিরুদ্ধে চুরির মামলা করেন স্বামীর পরিবার। অন্যদিকে স্বামী সুমন ও তার পরিবারের বিরুদ্ধে যৌতুকের অভিযোগ এনে মামলা করেন নাসিমা।

দুটি মামলাই একই আদালতে বিচারাধীন থাকায় একাধিকবার আপস-মীমাংসার সুযোগ দেওয়া হলেও কোনো সমাধান হয়নি। পরে শুনানি শেষে আদালত উভয় পক্ষের বক্তব্য ও মামলার নথি পর্যালোচনা করে স্বামী-স্ত্রী দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের নির্দেশ অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে আদালত পুলিশ।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/