মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে হ*ত্যা, গ্রেপ্তার বাবা

মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে হত্যা, গ্রেপ্তার বাবা

প্রকাশিত: ০৪:৫২ ১৭ জুলাই ২০২৬
রাজধানীর তুরাগ এলাকায় পারিবারিক বিরোধের জেরে ৭ মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, শিশুটিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলা হয়। এ ঘটনায় শিশুটির বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম রাফা মনি ওরফে কবিতা। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তুরাগের কামারপাড়া ফুলবাড়িয়া এলাকায় পারিবারিক বিষয় নিয়ে শিশুটির বাবা-মায়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিশুটিকে মায়ের কাছ থেকে নিয়ে মাটিতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে কবির হোসেনের বিরুদ্ধে।
পরে গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।
নিহত শিশুর মা লিমা আক্তার জানান, রাফা মনি তাদের একমাত্র সন্তান ছিল। তিনি অভিযোগ করেন, তার স্বামী কবির হোসেন নিয়মিত কাজ করতেন না এবং মাঝে মাঝে মাদক গ্রহণ করতেন। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিরোধ সৃষ্টি হতো।
তুরাগ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পর শিশুটির বাবাকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের বিষয়টি সামনে এসেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




