শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস কারামুক্ত

ছবি সংগৃহীত

প্রকাশিত: ১২:৩৫ ১৪ আগস্ট ২০২৪
ঢাকার শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস ওরফে আব্বাস আলী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই কারাগার থেকে বের হন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে তার স্বজনরা মূলগেট থেকে তাকে নিয়ে যান।
রাজধানীর ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম ছিলেন এই কিলার আব্বাস। দুই হত্যা মামলায় প্রায় ২১ বছর কারাবন্দি থাকার পর সোমবার কারামুক্ত হন তিনি।
জানা গেছে, রাজধানীর শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম এই কিলার আব্বাস। ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে ও রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় প্রকাশ্যে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করা হয় তার নামে। ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি গ্রেফতার হন তিনি। সেই থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই সিকিউরিটি সেলে বন্দি ছিলেন আব্বাস। তার পুরো নাম আব্বাস আলী। বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দিন
কারা সূত্র জানায়, সোমবার রাত ৮টার পর থেকে কিলার আব্বাস ওরফে আব্বাস আলীর স্ত্রী, ভাগনে ও স্বজনরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে কয়েকটি প্রাইভেটকার নিয়ে তার মুক্তির অপেক্ষায় ছিলেন। পরে রাত সাড়ে ১০টার দিকে মূল ফটক দিয়ে বের হয়ে যান
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- সরকারি ব্যয় কমছে ২ হাজার কোটি টাকা, সংসদে সংশোধিত বাজেট প্রস্তাব
- নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে যুবক নিহত
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- আজ ঘোষণা হচ্ছে ব্রাজিলের বিশ্বকাপ দল, নেইমারকে ঘিরে বাড়ছে অপেক্ষা
- নানির বাগানবাড়িতেই চিরনিদ্রায় কারিনা
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর





