১২ ঘণ্টা অপেক্ষার পর তাহির জামান হত্যা মামলা নিলো পুলিশ


প্রকাশিত: ০২:৫৩ ২১ আগস্ট ২০২৪
১২ ঘণ্টার বেশি সময় থানায় অপেক্ষা করার পর কোটা সংস্কার আন্দোলন চলাকালে আলোকচিত্রী তাহির জামান (প্রিয়) হত্যার অভিযোগে মামলা নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।
মঙ্গলবার (২১ আগস্ট) দিবাগত রাতে মামলাটি দায়ের করেন নিহতের মা সামসি আরা জামান।
মামলার আসামিরা হলেন– সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ-আল মামুন, রমনা জোনের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফুল ইসলাম, রমনা জোনের সাবেক এডিসি হাফিজ আল-আসাদ, নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও নিউমার্কেট জোনের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম।
বুধবার (২২ আগস্ট) ডিএমপির যুগ্ম কমিশনার ইসরাইল হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে আলোকচিত্রী তাহির জামান (প্রিয়) নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে নিউ মার্কেটে থানায়। মামলার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
এর আগে ছেলে হত্যার মামলা দায়েরের জন্য মঙ্গলবার সকাল থেকে ১২ ঘণ্টার বেশি সময় থানায় অপেক্ষা করেন তাহির জামানের মা সামসি আরা জামান।
এর আগে কোটা সংস্কার নিয়ে আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ আলোকচিত্রী তাহির জামান। তিনি একসময় দ্য রিপোর্ট ডট লাইভ নামে একটি নিউজ পোর্টালের ভিডিও জার্নালিস্ট ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




