নার্সিংয়ে ক্যারিয়ার: চাকরি নয়, বদলে দিতে পারে জীবন


প্রকাশিত: ০৬:৪১ ২১ সেপ্টেম্বর ২০২৫
ভালো ফলাফলের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট নার্সিং বিভাগ থেকে স্বর্ণপদক অর্জন করেছিলেন সাবরিনা মমতা। বর্তমানে তিনি সেখানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। তার অভিজ্ঞতা বলছে—নার্সিং পেশা কেবল চাকরির নিশ্চয়তা দেয় না, বরং তরুণদের জন্য তৈরি করে অসীম সম্ভাবনার দুয়ার।
আন্তর্জাতিক মানের পেশা
নার্সিং এখন শুধু সহায়ক পেশা নয়, বরং আন্তর্জাতিক মানের একটি পূর্ণাঙ্গ পেশা। আধুনিক স্বাস্থ্যসেবায় ডাক্তারদের পাশাপাশি নার্সদের ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে। মানুষের সেবা করার সুযোগ, দেশে–বিদেশে বিস্তৃত কর্মক্ষেত্র এবং উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা—সবকিছু মিলিয়ে নার্সিংয়ে পড়ার সিদ্ধান্ত তরুণদের জীবন বদলে দিতে পারে।
একনজরে সুযোগ
সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৩ হাজার ৫১২ জন নার্সকে বিসিএস নার্সিং নন–ক্যাডারে নিয়োগ দিয়েছে। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি হাসপাতাল, এনজিও ও আন্তর্জাতিক সংস্থায় নার্সদের চাহিদা ব্যাপক। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নার্সরা সাফল্যের সঙ্গে কাজ করছেন।
এছাড়া বিশেষায়িত নার্সিংয়ে রয়েছে বাড়তি সুবিধা। নিবিড় পরিচর্যা, হৃদ্রোগ, শিশুস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, কমিউনিটি হেলথসহ নানা ক্ষেত্রে দক্ষতা অর্জন করলে দেশে–বিদেশে চাকরির সুযোগ আরও বাড়ে।
প্রচলিত ভুল ধারণা
নার্সিং নিয়ে সমাজে কিছু ভুল ধারণা এখনো বিদ্যমান। অনেকে মনে করেন, নার্স কেবল ডাক্তারদের সহকারী। বাস্তবে তারা গবেষণা, শিক্ষাদান, নীতি প্রণয়ন ও নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনেকে নার্সিংকে শুধু বেডসাইড কেয়ারে সীমাবদ্ধ মনে করলেও বাস্তবে আইসিইউ, অপারেশন থিয়েটার, স্কুল হেলথ, করপোরেট হেলথ প্রোগ্রামসহ নানা খাতে নার্সদের দায়িত্ব রয়েছে।
এছাড়া এটিকে মেয়েদের পেশা বলে মনে করা হলেও বর্তমানে প্রচুর ছেলে নার্সিংয়ে আসছে এবং বিদেশে পুরুষ নার্সদের চাহিদা বাড়ছে। ক্যারিয়ার গ্রোথ নেই—এই ধারণাটিও ভুল। মাস্টার্স, পিএইচডি, বিদেশে উচ্চ বেতন ও পদোন্নতি—সব মিলিয়ে উন্নতির সুযোগ অসীম।
কেন বিশ্বে চাহিদা বাড়ছে
বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি, বয়স্ক জনগোষ্ঠীর যত্ন, মাতৃ ও শিশুস্বাস্থ্য রক্ষায় দক্ষ নার্সের প্রয়োজনীয়তা বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিকভাবে নার্স সংকট রয়েছে। স্বাস্থ্য খাতের আধুনিকায়ন—যেমন টেলি হেলথ, রোবোটিক সার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার প্রযুক্তিতেও দক্ষ নার্স অপরিহার্য হয়ে উঠেছেন।
অনুপ্রেরণার গল্প
নার্সিংয়ের সাফল্যের গল্প অনুপ্রেরণা যোগাচ্ছে তরুণদের। ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থী নাহিদা আক্তার বর্তমানে যুক্তরাষ্ট্রে ডক্টরেট ডিগ্রি নিয়ে রেজিস্টার্ড নার্স হিসেবে কাজ করছেন। সিলেট নার্সিং কলেজ থেকে পড়াশোনা করে সাদিয়া আইভি এখন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণায় নিয়োজিত।
এছাড়া আশিকুর রহমান ও হুমায়ুন কবির কানাডার নামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। তাদের সাফল্য প্রমাণ করে—বাংলাদেশি নার্সরাও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দিতে সক্ষম।
উদ্যোক্তা হওয়ার সুযোগ
নার্সরা চাইলে শুধু চাকরির মধ্যে সীমাবদ্ধ থাকেন না, উদ্যোক্তা হিসেবেও এগিয়ে যেতে পারেন। বেসরকারি কেয়ার সেন্টার, শিশুদের চাইল্ড কেয়ার সেন্টার, বয়স্কদের হোম কেয়ার সার্ভিস বা বিশেষায়িত নার্সিং ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার সুযোগ রয়েছে তাদের সামনে।
কোথায় পড়বেন
বর্তমানে দেশে সরকারি–বেসরকারি মিলিয়ে শতাধিক নার্সিং কলেজ রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে নার্সিং পড়াশোনার সুযোগ আছে। ডিপ্লোমা থেকে শুরু করে বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, এমএসসি এবং পিএইচডি পর্যন্ত ডিগ্রি অর্জন সম্ভব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
