চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নববাকের “নবীন বরণ, উদ্ভিদ উদ্যান পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫” সম্পন্ন


প্রকাশিত: ০৬:৩৭ ২৭ অক্টোবর ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগঠন ‘নববাক’-এর ২০২৪-২৫ কার্যকরী পরিষদের উদ্যোগে রবিবার (২৬ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে “নবীন বরণ, উদ্ভিদ উদ্যান পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান–২০২৫”। দিনব্যাপী এই আয়োজনে নববাক পরিবারের নবীন ও প্রবীণ সদস্যবৃন্দ, সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দের অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুন নাঈম খুকী এবং সভাপতিত্ব করেন নববাকের সভাপতি জান্নাতুন নাঈম জেনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবীব এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক জনাবা মুনমুন নেসা চৌধুরী, উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মেসবাউল আলম, আইন অনুষদের ডীন ও অধ্যাপক ড. মো. জাফর উল্লাহ তালুকদার, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসিমউদ্দিন, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জোবাইদুল আলম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজ্জাম্মেল হক এবং সহযোগী অধ্যাপক ড. শিরিন আখতার। এছাড়াও সংগঠনের সাবেক সদস্যরাও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
দিনব্যাপী আয়োজনে ছিল উদ্ভিদ উদ্যান পরিদর্শন, নবীনবরণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। খেলাধুলার অংশে মেয়েদের বল থ্রো ও ছেলেদের মিউজিকাল চেয়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে একক ও দলীয় সংগীত, নৃত্য, আবৃত্তি এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং বিকেল ৫টায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবীনবরণ ও অনুষ্ঠান আয়োজন উপকমিটি। উপকমিটির আহ্বায়ক নাযিফা ইহসাস ঈকার ও সদস্য সচিব সাইফুল ইসলাম তানিমের নেতৃত্বে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। উপকমিটির অন্যান্য সদস্যরা ছিলেন মুবিন, রাকিব, সাইমন, লিপি, আকিল, তাসনিম, তালেব, সাকিব, এলিন ও মোবারক।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, “নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের সূচনা মুহূর্তকে স্মরণীয় করে রাখা এবং নবীন–প্রবীণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
