নারীর পোশাক নিয়ে কটুক্তিকারী শিক্ষকের বিচারসহ ৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি


প্রকাশিত: ০৪:৪০ ২৯ অক্টোবর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি কর্তৃক হত্যাকান্ডের শিকার শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে হেয় প্রতিপন্ন করা, নারী শিক্ষার্থীর পোশাক নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সাজিদ হত্যার দ্রুত বিচার, আন্দোলনকারী নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটুক্তিকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ৫ দাবিতে উপাচার্য অধ্যাপক ড নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
বুধবার (২৯ অক্টোবর) বেলা এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শাখা ছাত্রদল, আগ্রাসনবিরোধী শিক্ষার্থী জোট, ছাত্র ইউনিয়ন, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী অংশ নেয়।
স্মারকলিপিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যার পর ১০৪ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত হত্যার বিচার হয়নি, কোন খুনিও গ্রেফতার হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়সারা মনোভাব এবং বিচার প্রক্রিয়ার অনিশ্চয়তা শিক্ষার্থীদের মধ্যে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে।
এছাড়া আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের বর্তমান সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝি কর্তৃক সাজিদ আব্দুল্লাহকে "কোথাকার কোন মৃত পোলা, যাই হোক সে তো চইলাই গেছে" বলে হেয় প্রতিপন্ন করা এবং নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও কটূক্তির মতো লজ্জাজনক ঘটনা ঘটেছে। তার এমন কুরুচিপূর্ণ বক্তব্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নৈতিক অধঃপতন এবং বিচারবোধহীনতার বহিঃপ্রকাশ ঘটেছে। এই ধরনের বক্তব্য শিক্ষকতার মহান পেশাকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়াও, বিভিন্ন সময় সাজিদ হত্যার বিচার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের হুমকি প্রদান, ভয়ভীতি প্রদর্শন এবং আন্দোলন দমনে বিভিন্ন পক্ষের অনৈতিক হস্তক্ষেপের ঘটনা ঘটেছে।
এর প্রেক্ষিতে স্মারকলিপিতে উল্লেখিত ৫ দফা দাবি হলো- ১.শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে খুনিদের অতিদ্রুত গ্রেফতার করতে হবে। ২. নিহত সাজিদকে হেয় প্রতিপন্ন করা এবং নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে কটূক্তিকারী আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিরউদ্দিন মিঝিকে ন্যাক্কারজনক ও যৌন হয়রানী মূলক বক্তব্য দেওয়ার অপরাধে তাকে বহিষ্কার করতে হবে। ৩. সাজিদ হত্যার বিচারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি হুমকি-ধামকি প্রদানকারীদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৪. আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের "ন্যায্য প্রতিবাদ ও আন্দোলনে বাঁধা প্রদানকারীদের উদ্দেশ্য ও প্রবৃত্তি যাচাইয়ের জন্য তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। ৫. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার ও আন্দোলনের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখতে হবে। কোনমতেই কোন আন্দোলনকারীর একাডেমিক ফলাফলের উপর বিরূপ প্রভাব যেন না পড়ে তা নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় একটি শিক্ষা ও মুক্ত চিন্তার নিরাপদ অঙ্গন। এখানে বিচারহীনতা, দায়িত্বহীনতা এবং পোশাকের স্বাধীনতা লঙ্ঘনের কোনো স্থান হতে পারে না। আমরা বিশ্বাস করি, আপনার সচেতন পদক্ষেপ ও কার্যকর ভূমিকার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ন্যায়, সত্য এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হবে। আমাদের যৌক্তিক ও ন্যায্য দাবি সমূহ না মানলে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসতে বাধ্য হবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আন্দোলনকারী শিক্ষার্থীদের বলেন, 'কোনো শিক্ষক যদি এই ধরনের কোনো শব্দ ব্যবহার করে সেটা মানহানিকর ও অপমানজনক। তিনি সাংবাদিকের মাধ্যমে এই ধরনের বক্তব্যের জন্য ওপেন দুঃখ প্রকাশ করেছেন। আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অথরিটি হিসেবে শিক্ষকের পক্ষ হিসেবে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আগামীতে কোনো শিক্ষক যেন এই ধরনের বক্তব্য না দেয় তোমাদেরকে এ ব্যাপারে নিশ্চিত করছি। ওই শিক্ষকের বিচারের দাবির প্রেক্ষিতে উপাচার্য বলেন- 'তোমরা অভিযোগপত্র দেও। বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখো কি করে। '
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা

