আ.লীগের পক্ষে নিয়মিত পোস্ট, ইবি শিক্ষার্থীকে থানায় সোর্পদ


প্রকাশিত: ১২:০১ ১৫ নভেম্বর ২০২৫
আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে নিয়মিত পোস্ট দেওয়া এবং ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে পরীক্ষারত অবস্থায় তাকে আটক করে ক্যাম্পাসস্থ ইবি থানায় সোপর্দ করা হয়। আটককৃত হলেন বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ।
জানা যায়, সকাল ৯টায় থেকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের নিচতলায় ৩য় বর্ষের ১ম সেমিস্টারের পরীক্ষা দিচ্ছিলেন সাগর। পরে বেলা ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করতে ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীরা তাকে পরীক্ষার হল থেকে আটক করে মারধর করতে গেলে প্রক্টরিয়াল বডির সদস্যরা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে প্রক্টরিয়াল বডি তাকে থানায় সোপর্দ করে।
শিক্ষার্থীদের অভিযোগ, সাগর নিয়মিত ফেসবুকে আ.লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন পোস্ট দিয়ে আসছেন। সর্বশেষ গত ১৩ নভেম্বর আ.লীগ ঘোষিত লকডাউন সফল করতে আহ্বান জানিয়েও পোস্ট দেন এবং ‘নো নৌকা নো ভোট’ হ্যাশট্যাগে প্রচারণা চালান। এছাড়া সাগর কুষ্টিয়া সদর উপজেলা ছাত্রলীগের পদধারী নেতা বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
এদিকে আটক হওয়া সাগর আহমেদ ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয় স্বীকার করলেও ছাত্রলীগের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, এটা সত্য যে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এবং আমার পরিবারও আওয়ামীলীগ করে। তবে আমি ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে কোথাও রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আর আমার পরিবার আ.লীগ করলেও আওয়ামী আমলেও আমরা নির্যাতনের শিকার হয়েছি, বর্তমানেও হচ্ছি। আমি পূর্বেও ক্লাস করেছি। আজ পরীক্ষা দিতে আসলে তারা আমাকে আটক করে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সে (সাগর) বর্তমানে আমাদের হেফাজতে আছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
