ইবির ধর্মতত্ত্ব অনুষদের দুই বিভাগে নতুন সভাপতি


প্রকাশিত: ০৯:১১ ২৩ নভেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদের দুই বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে প্রশাসন। এতে অনুষদভুক্ত ডিপার্টমেন্ট অব আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও ডিপার্টমেন্ট অব কম্পারেটিভ তাফসীর বিভাগের সভাপতি হিসেবে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান দায়িত্ব পেয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত আলাদা আদেশে এ তথ্য জানা যায়।
আদেশ সূত্রে জানা যায়, ধর্মতত্ত্ব ও ইসলামিক শিক্ষা অনুষদভুক্ত ডিপার্টমেন্ট অব আস-সিরাহ আন-নববীয়্যাহ বিভাগের সভাপতি হিসেবে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম ও ডিপার্টমেন্ট অব কম্পারেটিভ তাফসীর বিভাগের সভাপতি হিসেবে দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ানকে নিয়োগ দিয়েছে প্রশাসন।
এছাড়া আগামী তিন বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাদের এ দায়িত্ব প্রদান করা হয়। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নতুন দায়িত্ব প্রাপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য পূরণে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। বিভাগের উন্নয়নে সকলের পরামর্শ, সহযোগিতা ও দু'আ কামনা করছি।
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- ট্রান্সকম গ্রুপে চাকরির সুযোগ, থাকছে সপ্তাহে ২ দিন ছুটি
- ইউপি চেয়ারম্যান পদে নির্বাচনেও লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র
- হ্যাট্রিক করেও ব্রাজিলের কিংবদন্তি রোনালদোর প্রশংসায় মেসি
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক
- কম্বোডিয়ার সাইবার প্রতারণা চক্র থেকে উদ্ধার, চার দিনে দেশে ফিরলেন ২২১ বাংলাদেশি
- হ্যাটট্রিকে মেসির ঝড়, বিশ্বকাপ মিশন জয় দিয়ে শুরু আর্জেন্টিনার
- মেসি এত ভালো খেলে কেন?’—বিশ্বকাপে জাদুকরি পারফরম্যান্সে বুবলীর অকপট স্বীকারোক্তি
- ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক: ‘যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া টিকে থাকা কঠিন হতো ইসরায়েলের’
- ঢাকা উত্তর সিটিতে ১৭৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন
- শিশুর মরদেহ উদ্ধারের পর পুলিশের গাড়িবহরে হামলা, ওসিসহ আহত ৩০
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীর
- সুদের টাকার বিরোধে ৬ মাসের শিশু অপহরণ, ৪৮ ঘণ্টা পর র্যাব-পুলিশের অভিযানে উদ্ধার
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে


