জাবিতে ভাসানী চিন্তাচর্চা: স্বাধীন বাংলাদেশের সূচনা ও রাজনৈতিক তাৎপর্য নিয়ে আলোচনাসভা


প্রকাশিত: ০৯:১৪ ১০ ডিসেম্বর ২০২৫
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দর্শন ও স্বাধীন বাংলাদেশের সূচনা-চেতনার ঐতিহাসিক ভিত্তি পর্যালোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাকসুর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকসু কার্যকারী সদস্য নাবিলা বিনতে হারুন।
‘স্বাধীন বাংলাদেশের সূচনা—ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক তাৎপর্য’ শীর্ষক এ অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মওলানা ভাসানী মার্ক্স, আইন বা প্রাতিষ্ঠানিক রাজনৈতিক তত্ত্ব পড়ে নয়; বরং গণমানুষ, সংস্কৃতি ও সমাজের ভেতর থেকে রাজনীতি শিখেছিলেন। তাঁর রাজনীতি ছিল শোষিত-বঞ্চিত মজলুম মানুষের পক্ষে, শোষক শ্রেণীর বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের রাজনীতি।
তিনি আরও বলেন, ভাসানীকে ব্যক্তি হিসেবে নয়—বরং শ্রেণী-বৈষম্য, দ্বিধা-বিভেদ ও শোষণের বিরুদ্ধে লড়াইয়ের অনুপ্রেরণা হিসেবে অধ্যয়ন করা প্রয়োজন। মওলানা ভাসানীকে জানার ও তাঁর চিন্তা নিয়ে আলোচনার সুযোগ সৃষ্টি করায় তিনি জাকসুকে ধন্যবাদ জানান।
ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান বলেন,বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বেশিরভাগ অবদান ছিল লুঙ্গি পরা কৃষক, শ্রমিক, দিনমজুর। তাদের নেতৃত্ব দেয়া নেতা ছিলেন মওলানা ভাসানী।
তিনি আরো বলেন,বাংলাদেশে পরবর্তীতে যারা রাজনীতি করেছেন তাদের প্রত্যেকের গুরু ছিলেন মওলানা ভাসানী।
এছাড়াও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রায়হান উদ্দীন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
