প্রশাসনের উদ্যোগ না থাকায় 'মুক্ত বাংলা' রং করলো ইবি ছাত্রদল


প্রকাশিত: ০৫:০৯ ১৭ ডিসেম্বর ২০২৫
দীর্ঘদিন ধরে অবহেলা ও রং না থাকার কারণে সৌন্দর্য হারিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘মুক্ত বাংলা’। বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করলেও এই গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় নিজ উদ্যোগে রং করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শেষে সংগঠনটির নেতাকর্মীরা ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যে রং করার কাজ শুরু করেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব ও অপরিচ্ছন্নতার কারণে মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত ভাস্কর্যটির সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে পড়েছিল। অথচ বিজয় দিবসকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে অন্যান্য আয়োজন থাকলেও ‘মুক্ত বাংলা’র সংস্কার বা রংয়ের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়টি নিয়ে ক্ষোভ থেকেই ছাত্রদল এ উদ্যোগ গ্রহণ করে।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সংঘটিত মুক্তিযুদ্ধে শহিদদের সম্মান জানাতে ৩৬টি বিভাগ, ৮টি হলসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, সামাজিক ও সাংবাদিক সংগঠন এখানে শ্রদ্ধা নিবেদন করেছে। অথচ এই আয়োজনকে সুন্দর করার ক্ষেত্রে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা নানা খাতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলেও মাত্র ১০-২০ হাজার টাকা খরচ করে এই স্মৃতিস্তম্ভটি রং করতে পারেনি। আমরা মনে করেছি, মুক্ত বাংলায় নতুনত্ব ও সৌন্দর্য ফিরিয়ে আনা জরুরি। সে লক্ষ্যেই ছাত্রদলের পক্ষ থেকে রং করার ব্যবস্থা করেছি।
অন্যদিকে বিজয় দিবস উদযাপন কমিটির সদস্য সচিব রাজিবুল ইসলাম বলেন,
মুক্ত বাংলায় রং করার বিষয়ে আমাদের সিদ্ধান্ত ছিল এবং এটি নিশ্চিত করার দায়িত্বে ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের মোয়াজ্জেম হোসেন। ইঞ্জিনিয়ারিং অফিসের মাধ্যমে কাজটি করার কথা ছিল। তবে ১৫ ডিসেম্বর খোঁজ নিয়ে জানতে পারি, তিনি চেষ্টা করলেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণকারী গুরুত্বপূর্ণ এই ভাস্কর্যটির যথাযথ রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধনে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
