সাভার সরকারি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে


প্রকাশিত: ০৫:৫১ ১০ জানুয়ারী ২০২৬
সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শামীমুর রহমান। বেলুন ও পায়রা উড়িয়ে পুনর্মিলনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিদ ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। উদ্বোধনী মুহূর্তে কলেজজীবনের স্মৃতি ও আবেগে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই আন্দোলনের শহিদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মান জানানো হয়। একই সঙ্গে সব শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “বেগম খালেদা জিয়া অসাম্প্রদায়িক চেতনার যে পথ দেখিয়ে গেছেন, তা আমাদের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তাঁর রাজনৈতিক দর্শন ও দেশপ্রেম আমাদের সমাজকে আরও ঐক্যবদ্ধ করতে পারে।” তিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নাদিয়া নজরুল। বক্তব্যে তিনি উপস্থিত অতিথিদের আন্তরিক স্বাগত জানান এবং অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা, লক্ষ্য ও বর্তমান কমিটির মেয়াদকালে গৃহীত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম তুলে ধরেন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সদস্য ওবায়দুল রহমান অভি, সাবেক ভিপি বদিউর রহমান বদির, বিএনপি নেতা গোলাম মোস্তফা, সাবেক অধ্যক্ষ ইলিয়াস হোসেন এবং সাভার সরকারি কলেজের প্রফেসর মোহাম্মদ বদরুল আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কলেজ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
আলোচনা সভা শেষে অ্যালামনাই সদস্যদের পরিবারবর্গের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি রূপ নেয় এক আনন্দঘন মিলনমেলায়। শিশু ও বড়দের জন্য নানা ধরনের খেলাধুলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনীর সফল ও আনন্দময় সমাপ্তি ঘটে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
