সপ্তাহব্যাপী ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ শুরু


প্রকাশিত: ১২:২২ ২২ জানুয়ারী ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সপ্তাহব্যাপী নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ইবি গ্রীন ভয়েস শাখার নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গসংগঠন বহ্নিশিখা এ কর্মশালার আয়োজন করে। বুধবার (২১ জানুয়ারি) উদ্বোধন হয়ে আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে বলে জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে হলের প্রভোস্ট প্রফেসর ড. একেএম শামছুল হক সিদ্দিক। এসময় শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, গ্রীন ভয়েসের সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ ও বহ্নিশিখার সমন্বয়কারী মায়মুনা সুলতানা মিম উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, একজন নারীকে শারীরিক, মানসিক, সামাজিক, জ্ঞানগত ও অর্থৈনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার একটি বলিষ্ঠ প্রয়াস হচ্ছে বহ্নিশিখা। ২০২০ সালের ১৫ জুন থেকে বহ্নিশিখা দেশজুড়ে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ইবি ক্যাম্পাসে আজ থেকে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ শুরু হচ্ছে।
হলের প্রভোস্ট প্রফেসর ড. একেএম. শামছুল হক ছিদ্দিকী বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা শারীরিক, মানসিক ও আত্মরক্ষামূলক কার্যক্রমে এগিয়ে যাচ্ছে। কিছু কিছু দেশে ১৬ বছর হলেই এই আত্মরক্ষামূলক কার্যক্রম বাধ্যতামূলক করা হয়। গ্ৰীন ভয়েসকে এমন প্রশিক্ষণ কর্মশালার আয়োজনের জন্য সাধুবাদ জানাই।
ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, পৃথিবীর আদিকাল থেকেই সমাজ ব্যবস্থায় আমরা দেখি একটি জাতি অগ্রসরমান আরেকটি অংশ অগ্রসর হতে পাচ্ছে না। রাষ্ট্রীয় ও সামাজিকতার কারণে সেখানে এই নারী সমাজ মানসিক, শারীরিক ও সামাজিকভাবে পিছিয়ে আছে। তবে গ্রীন ভয়েসের বহ্নিশিখার আজকের এই উদ্যোগ নারীদের শারীরিক মানসিক উন্নতিতে অগ্রণী ভূমিকা রাখবে যা প্রশংসনীয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
