ইবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে শহিদুল-আহনাফ


প্রকাশিত: ১০:৫৬ ২৭ জানুয়ারী ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ বর্ষের মো. শহিদুল ইসলাম ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ বর্ষের আহনাফুজ্জামান দায়িত্ব পেয়েছেন।
সোমবার (২৬ জানুয়ারি) ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। আগামী ৬ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-
যুগ্ম আহ্বায়ক জিহাদ হাসান, আজহারুল ইসলাম, তারিফ মাহমুদ, নাইম ইসলাম ও হাবিবুর রহমান।
আহ্বায়ক শহিদুল ইসলাম বলেন, আমরা প্রায় এক বছর যাবৎ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতেছি। আহ্বায়ক হিসেবে সকল শিক্ষার্থী মিলে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবো। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ধরণের সুবিধা দেয়া হয় ইবি প্রশাসনও সে ধরণের সুযোগ সুবিধা দিবে বলে আশ্বাস দিয়েছে।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উক্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
