সাময়িক বরখাস্ত শিক্ষক-কর্মচারীদের ১৮০ দিনের মধ্যে পুনর্বহাল


প্রকাশিত: ০৬:৩১ ১২ আগস্ট ২০২৪
স্বীকৃত বেসরকারি স্কুলের শিক্ষক-কর্মচারীদের সাময়িক বরখাস্ত করে শুরু করা বিভাগীয় কার্যক্রম ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তা না হলে ১৮০ কার্যদিবস শেষে শিক্ষক-কর্মচারীরা স্বীয় পদে পুনর্বহাল হবেন এবং পূর্ণ বেতন ও অন্যান্য সুবিধা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ইতোমধ্যে বিষয়টি জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও সব শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, স্কুল কলেজের যারা রাজনৈতিক বিবেচনায় হয়রানি বা শাস্তির মুখোমুখি হয়েছেন তাদের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।
গত ৮ আগস্ট তারিখে ওই পরিপত্রটি জারি করা হলেও সম্প্রতি তা প্রকাশ করেছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, স্বীকৃত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম ১৮০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। অন্যথায় ১৮০ কার্যদিবস শেষে ওই শিক্ষক-কর্মচারী স্বয়ংক্রিয়ভাবে স্বীয় পদে পুনর্বহাল হয়ে বিধি মোতাবেক পূর্ণ বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সাময়িক বরখাস্তের তারিখ ও বিভাগীয় কার্যক্রম শুরুর তারিখ থেকে এ সময় গণনা করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে প্রকাশিত এক রায়ে হাইকোর্ট শিক্ষকদের সাময়িক বরখাস্তের সময়সীমা নির্ধারণে প্রবিধান করা ও কোনো শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ কত দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে, সে সময়সীমাও নির্ধারণ করার তাগিদ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়কে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
