‘বিশ্বাস করতে চাই আলো আসবেই’


প্রকাশিত: ০৬:৪৮ ১২ সেপ্টেম্বর ২০২৪
সময়ের আলোচিত অভিনেত্রী সোহানা সাবা। সামাজিক মাধ্যমে বেশ কিছুদিন ধরে রয়েছেন চর্চায়। শুরুটা ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ড নিয়ে। সেখানকার নিয়মিত সদস্য ছিলেন তিনি। এরপর অভিনেত্রীকে নিয়ে গণমাধ্যমে উঠে আসে দেহব্যবসার চাঞ্চল্যকর খবর। এরপর থেকেই সোহানাকে নিয়ে শোরগোল তৈরি হয় নেটমাধ্যমে।
এদিকে ‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ড নিয়ে নেটিজেনদের নজর ছিল সোহানা সাবার ওপর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমানোর সেই গোপন কথাবার্তা ভাইরাল হওয়ার পর আওয়ামীপন্থি শিল্পীদের নিয়ে সর্বমহলে শুরু হয় ব্যাপক সমালোচনা। এ সমালোচনার মাঝে কেউ কেউ নিজেকে জড়িত নয় বলেও দাবি করেন। আবার তাদের কেউ মোটাদাগে নিশ্চুপ ছিলেন; তাদের একজন অভিনেত্রী সোহানা সাবা।
এবার আলো আসবেই গ্রুপে জড়িত থাকার প্রসঙ্গে সোহানা একরম মুখ খুললেন বলেই বোঝা গেল। সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখলেন চার লাইনের কবিতা। সেখানে ‘আলো আসবেই’ গ্রুপে জড়িত থাকাটা ‘ভুল’ ছিল বলেই কী দাবি করলেন সোহানা?
সেই পোস্টে সোহানা উল্লেখ করেন, ‘ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ..সমুদয় পালটানো এই উপত্যকায়, নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।’

সোহানার ওই পোস্টটি নেটিজেনদের অধিকাংশই হাসির প্রতিক্রিয়া জানান। যদিও ওই পোস্টটি লেখার কিছুক্ষণ পরই মন্তব্য ঘর বন্ধ রাখেন অভিনেত্রী।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে আওয়ামীপন্থি শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন।
গ্রুপে ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, শমী কায়সারসহ অনেকেই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




