সবজি বিক্রেতা হুমকি দিলেন বলিউড সুপার স্টার সালমানকে, দাবি ৫ কোটি


প্রকাশিত: ১২:১৬ ২৪ অক্টোবর ২০২৪
বলিউড সুপারস্টার সালমান খানকে হুমকি বার্তা পাঠানোর অভিযোগে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। ওরলি পুলিশের একটি দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন।
অভিযুক্ত হুসেন শেখ মৌসিন (২৪) জামশেদপুরের একজন সবজি বিক্রেতা। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছে। পরবর্তী তদন্তের জন্য তাকে মুম্বাই নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।
গত সপ্তাহে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে অভিনেতার কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করে একটি হুমকি বার্তা আসে। যেখানে লেখা ছিল, ‘যদি সালমান খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে চান তাহলে ৫ কোটি টাকা দিতে হবে। আর যদি সালমান তা না দেন তাহলে তার অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে। এই বার্তাটিকে যেন হালকাভাবে না নেওয়া হয়।’
এই ঘটনার পরপরই পুলিশ মামলা দায়ের করে তদন্তে নামে। তদন্ত শুরু হওয়ার পর ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে আরও একটি মেসেজ আসে, যেখানে দাবি করা হয় আগের মেসেজটি ভুল করে পাঠানো হয়েছে।
পুলিশ ঝাড়খণ্ডে থাকা নম্বরটি ট্র্যাক করে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের মাঠে নেমে পড়ে। এ ঘটনার পরপরই সবজি বিক্রেতা শেখ মৌসিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে লাগাতার খুনের হুমকির জন্য সালমান খানের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। ২ কোটি টাকার আগ্নেয়াস্ত্র নিরোধক গাড়িতে যাতায়াত করছেন অভিনেতা। এমনকী রিয়্যালিটি শো 'বিগ বস'-এর সেটেও সেরাসহ ৬০ জন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে প্রতিদিন।
যদিও এখনও পর্যন্ত হুমকির বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি সালমানকে। তবে এর মাঝেই আগামী ছবি 'সিকান্দর'-এর শুটিং শুরু করলেন তিনি। সাজিদ নাদিয়াদওয়ালার এই ছবির পরিচালনার দায়িত্ব নিয়েছেন আমির খানের সুপারহিট ছবি 'গজনি'-এর পরিচালক এ আর মুরুগাদোস।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে




