দীঘির বিয়ে সব বয়সী দর্শক দেখতে পাবেন


প্রকাশিত: ০৫:২৪ ৩১ অক্টোবর ২০২৪
শরৎ শেষেই আসছে শীত, বিয়ের সিজন বলে কথা! অনেক সিংগেল তারকারা হয়তো এই মৌসুমকে সামনে রেখেই মিংগেল হওয়ার প্রহর গুনছেন। শোবিজ অঙ্গনে মাঝে মাঝেই লেগে থাকে বিয়ের ধুম। তবে অদূর আগামীতে দুই তারকার এক জাঁকজমক বিয়ের আসর দেখতে যাচ্ছে দর্শকেরা, তা মোটামুটি নিশ্চিত হয়েই বলা যেতে পারে।

জানা যায়, সেই বিয়ের আসরে কনে হবেন হালের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, এবং বর হবেন অভিনেতা সৈয়দ জামান শাওন। অর্থাৎ দীঘি-শাওনের এই বিয়ের আয়োজনটি কোনো কমিউনিটি সেন্টার বা বাসা-বাড়িতে নয়; বসবে প্রেক্ষাগৃহে!
বিয়ের কাজ অনেকটাই প্রস্তত। যেহেতু ভিন্নতা রয়েছে, তাই বিয়ের আয়োজনটি দেখাতে বেশ কিছু কার্যক্রমের মাঝ দিয়ে যেতে হয়েছে আয়োজকদের। এ জন্য প্রয়োজন হয়েছে অনুমতির। কারণ, অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায় অর্থাৎ ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ নামের একটি সিনেমায়। ছবিটি নিয়ে এবার নতুন খবর, গত ৩০ অক্টোবর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতিপত্র পেয়েছে সিনেমাটি। অর্থাৎ, দীঘির বিয়ে দেখাতে থাকছে না তাদের কোনো বাধা। সেখানে এও উল্লেখ করা হয়েছে যে, কোনো দৃশ্য কাটা ছাড়াই সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’। অর্থাৎ সিনেমাটি সব বয়সী দর্শকরা দেখতে পাবেন।
এদিকে সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ইউ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা।
জানা গেছে, ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ সিনেমাটিতে প্রিয়ন্তীর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার সেই গল্পে থাকছে মূল চরিত্র প্রিয়ন্তীর বিয়ে। সেখানে লাল শাড়িতে, ব্রাইডাল লুকে, বউ হয়ে ধরা দেবেন দীঘি। এবং শাওনকে শেরওয়ানিতে বরের বেশে দেখা যাবে সেখানে।
দীঘি ও শাওন ছাড়াও ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ আরও অভিনয় করেছেন কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকীসহ অনেকে।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-আল-রশিদের শেষ বিদায়
- স্ত্রী ইকরার মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী
- ইবনে সিনায় এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
- যাত্রা ও সার্কাস ফিরিয়ে আনতে বড় উদ্যোগ, অনুমতি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
- ১০ কোটি ডলার চুরির মামলায় অভিযোগপত্র দাখিলের অপেক্ষা
- বিশ্বকাপ অনুশীলনে রহস্যময় ড্রোন, উদ্বেগে দক্ষিণ কোরিয়া শিবির
- পাবনায় সমকামীর সংখ্যা ১৬০০ উপরে , এইডসে আক্রান্ত ১৬ জন
- দীর্ঘ প্রতীক্ষা শেষে ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ
- পদ্মা সেতুর পিলারের পাশে মাটি অপসারণে ঝুঁকি নেই: সেতুমন্ত্রী
- ইরানের সঙ্গে নতুন চুক্তির খসড়া প্রকাশ যুক্তরাষ্ট্রের, সতর্কবার্তা ট্রাম্পের
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ
- কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া
- ফ্ল্যাট প্রতারণা মামলায় এরশাদের সাবেক স্ত্রীর দুই বছরের কারাদণ্ড
- যৌতুক মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে
- পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা ভবন থেকে ফেলে দিলেন মা




