গায়িকা ন্যান্সি কন্যা রোদেলার 'রাজকুমার' প্রকাশ

ছবি :সংগৃহীত

প্রকাশিত: ০১:৩৫ ৬ জানুয়ারী ২০২৫
প্রথমবারের মতো বর্তমান প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির বড় মেয়ে রোদেলা মায়ের পথেই হাঁটছেন। ইতোমধ্যেই সঙ্গীতাঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেছেন রোদেলা।ষষ্ঠ শ্রেণিতে থাকতেই তার গানে অভিষেক হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপ্রতি প্রজাপতি’ গানটি দিয়ে সংগীতে যাত্রা শুরু করেন তিনি।
এরইমধ্যে জনপ্রিয় সংগীত শিল্পী হৃদয় খানের সঙ্গে 'হোক বদনাম' শিরোনামের একটি গানেও তাকে পাওয়া গেছে। জানান রোদেলা। এর কথা লিখেছেন এসএ হক অলীক। আর সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান। ইতোমধ্যেই ইউটিউবে গানটি প্রকাশ পেয়েছে।নতুন বছরের শুরুতেই রবিবার প্রকাশ হলো তার নতুন গান 'রাজকুমার'।
গানটি নিয়ে রোদেলা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তার ভাষ্য, নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। একদিকে নতুন বছর, অন্যদিকে নতুন গান, তাই আনন্দটা একটু বেশি। তবে শ্রোতারা যদি গানটি ভালো ভাবে গ্রহণ করেন তবে আমার আনন্দটা পূর্নতা পাবে।
গানটি নিয়ে ন্যান্সিও বেশ আশাবাদী। তিনি বলেন, রোদেলা গানটি দারুণ গেয়েছে। আমার সঙ্গে না মিলিয়ে কেউ যদি রোদেলাকে তার মতো দেখে গানটি শোনে ভালো লাগবে। আমার মেয়ে হিসেবে বলছি না, রোদেলা সত্যি ভালো গায়। আমি আশা করছি সে তার যোগ্যতায় এগিয়ে যাবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




