পারিশ্রমিক নিয়ে বিস্ফোরক রামচরণ !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:২৯ ৭ জানুয়ারী ২০২৫
‘আরআরআর’ ছবির চূড়ান্ত সফলতার পর আবার ঝড় তুলতে আসছেন দক্ষিণি তারকা রামচরণ। তাঁর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘গেম চেঞ্জার’ শিগগিরই মুক্তি পাবে। এস শংকর পরিচালিত এই রাজনৈতিক ড্রামাধর্মী ছবিতে রামচরণকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
কিন্তু এই প্যান ইন্ডিয়া নায়ক ‘গেম চেঞ্জার’ ছবির জন্য কম পারিশ্রমিক নিয়েছেন। এর কারণ সম্প্রতি ফাঁস হয়েছে। এর পাশাপাশি ফাঁস হয়েছে এই ছবির নায়িকা কিয়ারা আদভানির পারিশ্রমিকের অঙ্ক।‘গেম চেঞ্জার’ ১০ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে। রামচরণ এই ছবিতে আবার নাচ, অভিনয় আর অ্যাকশনের মাধ্যমে দর্শকদের চমকে দেবেন।
এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির পর রামচরণ তাঁর পারিশ্রমিক একলাফে বাড়িয়ে ১০০ কোটি করেছিলেন। কিন্তু ‘গেম চেঞ্জার’ ছবিতে দ্বিগুণ পরিশ্রম করেও অনেক কম পারিশ্রমিক নিয়েছেন এই দক্ষিণি তারকা।
জানা গেছে, এই রাজনৈতিক ড্রামাধর্মী ছবির জন্য রামচরণ তাঁর পারিশ্রমিক কমিয়ে নিয়েছেন ৬৫ কোটি রুপি। আসলে নির্ধারিত সময়সীমার মধ্যে এই দক্ষিণি সুপারস্টার ছবির শুটিং শেষ করতে পারেননি বলে তিনি তাঁর পারিশ্রকের অঙ্ক কমিয়ে দিয়েছেন । ‘গেম চেঞ্জার’ মুক্তির বিলম্বের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন রামচরণ।
৬০০ জন নৃত্যশিল্পীর সঙ্গে ১৩ দিন ধরে গানটি শুট করা হয়েছে। ‘মাচা মাচা’ গানটির কোরিওগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার গণেশ আচার্য। ‘গেম চেঞ্জার’ ছবির এই গানে এক হাজার নৃত্যশিল্পী অংশগ্রহণ করেছেন। এই ছবির ‘নানা হায়রানা’ গানটি নিউজিল্যান্ডে শুট করা প্রথম ভারতীয় গান, যা ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে শুট করা হয়েছে বলে নির্মাতাদের দাবি। ‘ধোপ মে’–তে ১০০ রাশিয়ান শিল্পী নাচ করেছেন। ‘গেম চেঞ্জার’কে ২০২৫ সালের অন্যতম বড় ছবি বলা হচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




