“করণের উচিত আমার সঙ্গে একটা সিনেমা করা”: কঙ্গনার বিস্ফোরক মন্তব্য !

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৪২ ১১ জানুয়ারী ২০২৫
বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহর তার ২৫ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা, যেমন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। তবে করণের সঙ্গে বলিউড কুইন কঙ্গনা রানাওয়াতের দ্বন্দ্ব নিয়ে আলোচনা বরাবরই উত্তপ্ত।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এই দ্বন্দ্ব নতুন মাত্রা পায়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যম, সর্বত্র তাদের দূরত্ব ও মতবিরোধ উঠে এসেছে। গত ছয় বছরে এই সম্পর্কের অবনতি ছিল নজরকাড়া।
তবে সম্প্রতি কঙ্গনার একটি মন্তব্য নতুন করে আলোচনার ঝড় তুলেছে। তার আসন্ন সিনেমা ‘এমার্জেন্সি’র প্রচারের সময় এক সাক্ষাৎকারে কঙ্গনা করণের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে এই প্রস্তাবের সঙ্গে শর্তও জুড়েছেন কঙ্গনা।
তিনি বলেন,“করণ স্যারের উচিত আমার সঙ্গে একটা সিনেমা করা। আমি তাকে খুব ভালো একটা চরিত্র দেব এবং এমন সিনেমা বানাবো যেখানে শাশুড়ি-বউমার ঝগড়া থাকবে না।”
কঙ্গনার এই মন্তব্যকে ঘিরে বলিউডের অন্দরমহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, করণ জোহর এই প্রস্তাবে কী প্রতিক্রিয়া দেবেন? বলিউড ভক্তরা তাদের দীর্ঘ দিনের এই দ্বন্দ্বের নতুন মোড় দেখার অপেক্ষায়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




