নচিকেতার ‘নীলাঞ্জনা’ গান নিয়ে বিতর্ক: সিধুর মন্তব্যে ক্ষুব্ধ ভক্তরা !

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:২৩ ১১ জানুয়ারী ২০২৫
পশ্চিমবঙ্গের সংগীতজগতে আবারও বিতর্কের ঝড়। জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর বহুল আলোচিত গান ‘নীলাঞ্জনা’-কে কেন্দ্র করে সম্প্রতি এক মন্তব্য করেছেন ক্যাকটাস ব্যান্ডের প্রধান ভোকাল সিধু। এই মন্তব্যে চটেছেন নচিকেতার ভক্তরা।
সম্প্রতি ‘টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ’ নামের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে সিধু দাবি করেন, নচিকেতার ‘নীলাঞ্জনা ১’ গানটি বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের একটি গান থেকে অনুপ্রাণিত। তিনি উল্লেখ করেন ফিডব্যাকের ‘দিন যায় দিন চলে যায়’ গানটির লাইন এবং সুরের মিল।
সিধুর কথায়, ‘“নীলাঞ্জনা ১” গানটির সুর ফিডব্যাকের গান থেকে নেওয়া হয়েছে। এ ধরনের উদাহরণ সংগীতজগতে প্রচুর আছে।’ তবে তিনি এ-ও জানান, তাঁর মন্তব্যের উদ্দেশ্য কোনো শিল্পীকে অপমান করা নয়।
এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। নচিকেতার ভক্তরা সিধুকে কটূক্তি করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। তবে নচিকেতা নিজে বিষয়টি নিয়ে কোনো বিতর্কে যেতে রাজি নন। তিনি আনন্দবাজারকে বলেন, ‘সিধুর যা মনে হয়েছে, সেটাই বলেছে। এতে আমার রাগ করার কিছু নেই।’
সিধুর বক্তব্য নিয়ে তিনি আরও বলেন, ‘প্রত্যেকের নিজস্ব মতামত আছে। কে কী বলল, তা নিয়ে আমি সময় নষ্ট করি না।’ তবে নচিকেতার ভক্তরা বিষয়টি সহজভাবে নিতে পারছেন না।
সিধুর দাবি নিয়ে নতুন বিতর্কের মুখে পড়েছে পশ্চিমবঙ্গের সংগীতজগৎ। অনেকেই বলছেন, সংগীতে অনুপ্রেরণার বিষয়টি নতুন কিছু নয়, তবে শিল্পীর সম্মান অক্ষুণ্ণ রাখা উচিত।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




