‘নীলপদ্ম’র অভিজ্ঞতা জানালেন রুনা খান !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:৩৫ ১৩ জানুয়ারী ২০২৫
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অভিনয়ের পাশাপাশি নানা কারণে আলোচনায় থাকেন। তার দুই দশকের ক্যারিয়ারে টিভি, সিনেমা, এবং ওটিটিতে নিজের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন। 'ছিটকিনি', 'হালদা', 'গহীন বালুচর' এর মতো সিনেমা এবং 'কষ্টনীড়', 'অসময়' এর মতো ওটিটির কাজের মাধ্যমে তিনি পেয়েছেন ব্যাপক দর্শকপ্রিয়তা।
এবার, তিনি দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরে নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন। তৌফিক এলাহি পরিচালিত ‘নীলপদ্ম’ সিনেমাটি উৎসবের ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগে নির্বাচিত হয়েছে। এতে তিনি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন।
এ বিষয়ে রুনা খান জানান, "বছরের শুরুতে দর্শকরা আমার এই কাজটি দেখতে পাবেন, এ কারণে নতুন বছর আমার কাছে বিশেষ আনন্দের। পৃথিবীর অনেক দেশের সিনেমার সঙ্গে আমার অভিনীত এই কাজটিও জাতীয় জাদুঘরে ১৫ই জানুয়ারি সন্ধ্যায় প্রদর্শিত হবে। আমি মনে করি, একজন অভিনেত্রী হিসেবে বছর শুরু করার জন্য এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।"
যৌনকর্মীর চরিত্রে অভিনয় প্রসঙ্গে রুনা বলেন, "আমার সিনেমার পরিচালক তৌফিক এলাহি প্রথম সিনেমা ‘নীলপদ্ম’। এই কাজটি নিয়ে তিনি দীর্ঘ সময় যৌনকর্মীদের জীবন ও সামাজিক অবস্থান নিয়ে গবেষণা করেছেন। আমি দৌলতদিয়ায় গিয়ে প্রথম শুটিং করেছি। তাদের পোশাকের বিষয়ে সাহায্য নেওয়া হয়েছে, কারণ আমি সাদামাটা পোশাক নিয়ে গিয়েছিলাম, কিন্তু তাদের পোশাক ছিল খুবই রঙিন।"
রুনা আরও বলেন, "শুটিংয়ের সময় ওদের সঙ্গে অনেক কথা হয়েছে। তারা খুব সাদামাটা জীবনযাপন করে।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




