‘ঠাণ্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির’ – চঞ্চল!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:৫২ ১৮ জানুয়ারী ২০২৫
কুমিরের ভয়ের মুখে শুটিং, কিন্তু ঠাণ্ডা থেকে বেশি ভয়ঙ্কর ছিল সেগুলো! ১৬ই জানুয়ারি বিকালে ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ওয়েব সিরিজ ‘ফেউ’-এর টিজার। চঞ্চল চৌধুরী, তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তানভীর অপূর্ব ও হোসেন জীবন অভিনীত এই সিরিজটি ২৯ জানুয়ারি রাত ১২টা ০১ মিনিটে চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে।
চঞ্চল চৌধুরী তার শুটিং অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, “যখন শুটিং করেছি, তখন প্রচণ্ড ঠাণ্ডা ছিল। মাস খানেক সুন্দরবনে শুটিং হয়েছে, তার মধ্যে আমি ২০ দিন ছিলাম। রাতে লঞ্চে ঘুমানোর সময় খুব ঠাণ্ডা লাগতো, শীতের জামা-কাপড় পরেও ঠাণ্ডা থেকে রক্ষা পেতে পারিনি। তবে ঠাণ্ডার চেয়েও ভয়ের বিষয় ছিল কুমির। যেখানে লঞ্চ নোঙর করা ছিল, সেখানে ছিল কুমির। জানালা দিয়ে মুখ বের করলে কুমিরসহ বিভিন্ন পশু-পাখি দেখা যেতো। শুটিংয়ের জন্য ছোট ট্রলার ব্যবহার করতে হত, আর রাতেও শুটিং করতে হতো। সত্যিই কঠিন পরিস্থিতি ছিল।”
‘ফেউ’ সিরিজটি ১৯৭৯ সালের জানুয়ারি থেকে মে মাসে পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগণা জেলার দ্বীপ মরিচঝাঁপিতে ঘটে যাওয়া গণহত্যার ছায়া অবলম্বনে তৈরি হলেও এটি পুরোপুরি ফিকশনাল। সিরিজটির গল্প লিখেছেন সুকর্ণ সাহেদ ধীমান, রোমেল রহমান এবং চিত্রনাট্য করেছেন সুকর্ণ সাহেদ ধীমান ও সিদ্দিক আহমেদ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




