সাইফের হামলাকারীর বিষয়ে যা বললেন আইনজীবী!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:০৭ ২০ জানুয়ারী ২০২৫
অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদ আসলেই বাংলাদেশি কি না, সে প্রশ্ন তুলে আদালতে বিস্ময়কর দাবি করেছেন অভিযুক্তের আইনজীবী সন্দীপ শেখানে। তিনি বলেন, পুলিশের কাছে এমন কোনো প্রমাণ নেই যা শরিফুলের বাংলাদেশি নাগরিকত্বের দাবি সমর্থন করতে পারে। সন্দীপ শেছেন আরও দাবি করেন যে, তার মক্কেল, শরিফুল, মুম্বইয়ের হিরনন্দানি এস্টেট এলাকায় গত সাত বছর ধরে বসবাস করছেন।
গত বৃহস্পতিবার ভোরে সাইফ আলি খান তার নিজ বাড়িতে ছুরিকাঘাতে আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার তিন দিন পর রবিবার ভোরে মুম্বইয়ের থানে এলাকা থেকে অভিযুক্ত শরিফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর মুম্বই পুলিশের ডিসিপি, দীক্ষিত গেদাম জানিয়েছিলেন, অভিযুক্তের কাছে ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং সন্দেহ করা হচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক।
অপরদিকে, অভিযোগের বিরুদ্ধে দাঁড়িয়ে সন্দীপ শেখানে জানান, পুলিশকে কোনো সত্যতাপূর্ণ প্রমাণ হাজির করতে পারেনি, এমনকি শরিফুল যে এই এলাকায় পাঁচ-ছ’মাস ধরে রয়েছেন, সেটিও নিশ্চিত হতে পারেনি। তিনি অভিযোগ করেন যে, পূর্ণাঙ্গ তদন্ত এখনও হয়নি এবং এটি ৪৩ এ ধারার লঙ্ঘন হতে পারে।
অন্যদিকে, শরিফুলের আরেক আইনজীবী দীনেশ প্রজাপতি জানিয়েছেন, শরিফুল সপরিবার মুম্বইয়ে গত সাত বছর ধরে বসবাস করছেন এবং পুলিশ তার বাংলাদেশি পরিচয়ের কোনো প্রমাণ আদালতে উপস্থাপন করতে পারেনি।
এদিকে, বান্দ্রা আদালত অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে এবং পুলিশকে এই সময়ের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশও দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




