১৭ বছরেই দুই সন্তানের মা, ১৮ তে বিচ্ছেদ— ঘরবন্দি থাকতেন অভিনেত্রী ঊর্বশী!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১২:২৮ ৯ ফেব্রুয়ারী ২০২৫
‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকের খলচরিত্র কমলিকা বসু হিসেবে এখনো দর্শকদের মনে আছেন ঊর্বশী ঢোলাকিয়া। পর্দায় তিনি ছিলেন ষড়যন্ত্রকারী, কিন্তু বাস্তব জীবনে নিজেই হয়েছেন চরম সংগ্রামের প্রতীক। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের কঠিন সময়ের কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী।
ঊর্বশী জানান, মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে বিয়ে করেছিলেন। তখনও স্কুলের গণ্ডি পেরোননি। এক বছর পর মাত্র ১৭ বছর বয়সে দুই সন্তানের মা হন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই মানসিক নির্যাতনের শিকার হন, যা সহ্য করতে না পেরে মাত্র এক বছরের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তখন তার বয়স মাত্র ১৮ বছর। অল্প বয়সেই একক মাতৃত্বের চ্যালেঞ্জ নেয়া সহজ ছিল না।
তিনি বলেন, বিচ্ছেদ সবসময়ই বেদনাদায়ক। কখনো কখনো মানসিক যন্ত্রণা এত বেড়ে যেত যে নিজেকে এক মাস ঘরবন্দি করে রাখতাম। কারো সঙ্গে কথা বলতাম না, শুধু ভাবতাম কেন এমন হলো। তবে এই কঠিন সময়ে তার বাবা-মা ছিলেন সবচেয়ে বড় শক্তি।
ঊর্বশী বলেন, "আমার বয়স খুবই কম ছিল। যদি বাবা-মা আমার পাশে না থাকতেন, জানি না আমি কী করতাম।" সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তান সাগর ও ক্ষিতীশকে মানুষ করেছেন ঊর্বশী। তারা কি কখনো বাবার কথা জানতে চেয়েছে? এই প্রশ্নে ঊর্বশীর সাফ জবাব, "না, ওরা পরিষ্কার বলে দিয়েছে যে এ বিষয়ে কোনো কথা জানতে চায় না।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ




