২৯ বছর আগেই দেশের রাস্তায় রয়েল এনফিল্ড চালিয়েছেন সালমান শাহ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৪২ ২২ ফেব্রুয়ারী ২০২৫
অন্তর্জালে ভাইরাল হয়েছে ‘স্টাইল আইকনিক’ সালমান শাহর নতুন একটি খবর। সদ্য দেশে আসা রয়েল এনফিল্ড ব্র্যান্ডের বাইক ২৯ বছর আগেই দেশের রাস্তায় চালিয়েছিলেন বাংলা সিনেমার রাজপুত্র। খবরটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই আবেগে ভাসছে সালমান শাহর শত কোটি ভক্তের হৃদয়।
স্টাইলের দুনিয়ায় সালমান শাহ ছিলেন অনুকরণীয়। তার স্টাইল বলিউড থেকে হলিউড—সব জায়গায় প্রশংসিত। ঢালিউডে আজও এমন কোনো নায়ক আসেননি যিনি স্টাইলে তাকে টেক্কা দিতে পারেন। তাই ‘স্টাইলিশ আইকন’ বলতেই প্রথমে চোখের সামনে ভেসে ওঠে সালমান শাহর মুখ।
মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করেও তিনি হয়ে উঠেছিলেন অমর। তারই একটি সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’। ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এ সিনেমার ‘সাথী তুমি আমার জীবনের’ গানটি সম্প্রতি অন্তর্জালে নতুন করে ভাইরাল হয়েছে। আর গানটির শুরুতেই দেখা যায়, সালমান শাহ চিত্রনায়িকা শাবনূরকে নিয়ে রয়েল এনফিল্ড বাইক চালাচ্ছেন!
শুধু তাই নয়, বাইকটির ট্যাঙ্কে স্পষ্ট রয়েল এনফিল্ডের লোগো দেখা যায়। আশ্চর্যের বিষয় হলো, যেখানে এ ব্র্যান্ডের বাইকগুলো বাংলাদেশে আসতে শুরু করেছে ২০২৫ সালের দিকে, সেখানে সালমান শাহ ১৯৯৬ সালেই সেটি চালিয়েছেন।
সম্প্রতি Royal Enfield Fan Club - Bangladesh নামের একটি ফেসবুক পেজে মোহাম্মদ ফাহিম নামে একজন ব্যবহারকারী গানের দৃশ্যের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন,
"বর্তমানে দেশের শীর্ষ জনপ্রিয় বাইক ব্র্যান্ড রয়েল এনফিল্ড। যা আমরা ২০২৫ সালে পেয়েছি, সালমান শাহ ৯০ দশকেই চালিয়েছেন।"
পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মন্তব্যে উঠে আসে সালমান শাহর স্টাইলের প্রশংসা। একজন লেখেন, "সালমান শাহ যা করেছে, তা সেই সময়ের থেকে ৫০ বছর এগিয়ে ছিল।" আরেকজন লিখেছেন, "এখনো ভাবতে অবাক লাগে, তিনি কতটা এগিয়ে ছিলেন চিন্তাধারায়।"
রয়েল এনফিল্ডের বাইকগুলো সাধারণত দ্রুতগতির হয়। অনেকে প্রশ্ন তুলেছেন, "তখন কি দেশের রাস্তায় এত দ্রুতগতির বাইক চালানো সম্ভব ছিল?" জবাবে ভক্তরা জানিয়েছেন, "২০০০ সালের আগে বাংলাদেশে বাইকের সিসি লিমিট ছিল না। হোন্ডা কোম্পানি তখন ২০০ সিসির বাইকও বিক্রি করত।"
গানের দৃশ্যে সালমান শাহের চালানো বাইকটি ৭০ থেকে ৯০ দশকে বিশ্বে জনপ্রিয় মডেলগুলোর একটি। এমনকি সেই সময়ের হলিউড সিনেমাগুলোতেও একই ধরনের বাইক দেখা যেত। বিশেষ করে ‘পুলিশ রোড কিং’ নামে খ্যাত মডেলগুলো তখন ব্যাপক জনপ্রিয় ছিল।
২৯ বছর আগের একটি মুহূর্ত আজও স্মরণীয় হয়ে থাকল, সালমান শাহর স্টাইল আর ক্লাসের জন্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- যে গল্প জানলে নতুন করে চিনবেন ড. মুহম্মদ জাফর ইকবালকে
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- বিষাক্ত ইনজেকশন প্রয়োগে একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান




