ডক্টরেট উপাধি পেলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার!


প্রকাশিত: ১১:২১ ২৩ এপ্রিল ২০২৫
ডক্টর উপাধিতে ভূষিত হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। একাধারে তিনি অভিনেত্রী, মডেল এবং প্রযোজক। আবার সমাজসেবার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন। তবে গল্পের বই পড়তে বড্ড ভালোবাসেন তিনি।
আর বই পড়ার ঝোঁক থেকেই এবার ডক্টর উপাধিতে ভূষিত হলেন। শুধু তা-ই নয়, স্বর্ণপদক পেয়েছেন। আসলে বিশ্বের নানা বিষয়ে জানার কৌতূহল রয়েছে এ অভিনেত্রীর মধ্যে। আর সেই কৌতূহলের কারণে প্রায় দুই বছর থেকে সোশ্যাল সায়েন্স বিষয় নিয়ে গবেষণা করছিলেন।
এমনকি, গবেষণার কাজে তিনি ঘুরেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তেও। আসলে পায়েল বিশ্বাস করেন যে, যারা সমাজসেবার কাজ করে, তাদের মধ্যে অর্ধেকই সেই কাজটাকে ভালোবেসে করেন না। তবে সমাজসেবার কাজ কিন্তু এক ধরনের পড়াশোনাই বটে। আর সেই বিষয়টিতে আরও গভীর ভাবে জানতে হলে সোশ্যাল সায়েন্স বিষয়টিকে আয়ত্ত করতে হবে।
সেই কারণে সোশ্যাল সায়েন্স নিয়েই গবেষণা করলেন অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। দিল্লির ইন্দিরা গান্ধি ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে ডক্টরেট উপাধি গ্রহণ করলেন এবং ভারত সরকারের মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্ট ও দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়া থেকে গোল্ড মেডেলিস্ট হলেন বাংলার এই গুণী মেয়ে।
এখানেই শেষ নয়, খুব শিগগিরই আসতে চলেছে পায়েলের প্রযোজনা সংস্থা ‘পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড’-এর প্রযোজনায় ‘স্টারলাইট অনন্য সম্মান ২০২৫ সিজন ২’।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক




