পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলুন: কঙ্গনা রানাউত


প্রকাশিত: ০৩:৪৮ ১০ মে ২০২৫
ফের পাকিস্তান-বিরোধী মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন বলিউড অভিনেত্রী ও সদ্য নির্বাচিত বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষিতে কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে পাকিস্তানকে “সন্ত্রাসবাদীতে ভরা জঘন্য দেশ” বলে আক্রমণ করেন। এখানেই থেমে না থেকে তিনি আরও বলেন, “তেলাপোকা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ... এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।”
এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর বিতর্ক। কেউ তার বক্তব্যকে দেশপ্রেম হিসেবে ব্যাখ্যা করছেন, আবার কেউ একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করছেন। সাম্প্রতিক সময়ে বলিউডের একাধিক তারকা ভারতীয় সেনাবাহিনীর প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানবিরোধী অবস্থান নিয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের তারকারা ভারতের সামরিক পদক্ষেপের কড়া সমালোচনা করছেন। এর ফলে দুই দেশের বিনোদন জগতে তৈরি হয়েছে এক ধরনের শীতল যুদ্ধ।
এই বিতর্কের মধ্যেই শুক্রবার রাতে ভারত ছাড়েন কঙ্গনা রানাউত। জানা গেছে, তিনি ব্যক্তিগত কারণে নয়, বরং তার নতুন হলিউড প্রজেক্ট ‘Be the Evil’-এর শ্যুটিংয়ের জন্য আমেরিকার নিউইয়র্কে গিয়েছেন। এই হরর ঘরানার ছবিতে কঙ্গনার পাশাপাশি অভিনয় করছেন হলিউড তারকা টাইলার পোজে ও স্কারলেট রোজ স্ট্যালোন। ছবিটি পরিচালনা করছেন অনুরাগ রুদ্র।
জাতীয় নিরাপত্তা ও সেনাবাহিনী প্রসঙ্গে কঙ্গনার মন্তব্য নতুন নয়। এর আগেও তিনি জম্মু ও কাশ্মির ইস্যুতে পাকিস্তানবিরোধী মন্তব্য করে শিরোনামে এসেছিলেন। এক পোস্টে তিনি লেখেন, “জম্মু নিশানায় রয়েছে। ভারতীয় এয়ার ডিফেন্স জম্মুতে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে। সাহস হারাবেন না জম্মু।”
সম্প্রতি কঙ্গনার পরিচালিত ও অভিনীত ‘Emergency’ সিনেমাটি মুক্তি পেয়েছে, যেখানে তিনি প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন। যদিও ছবিটি রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও বক্স অফিসে বা ওটিটিতে তেমন সাড়া ফেলতে পারেনি। বর্তমানে ‘Be the Evil’ ছাড়া কঙ্গনার হাতে বড় কোনও প্রজেক্ট নেই।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




