দেশ ছাড়ছেন সালমান মুক্তাদির!


প্রকাশিত: ০১:১৪ ১৮ মে ২০২৫
জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তিনি পরিষ্কারভাবে জানান যে তিনি বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে যাবেন। এই ঘোষণাটি তার অনুগামী ও দেশবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
সালমান মুক্তাদির সম্প্রতি এক ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে তার বড় হওয়ার আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন,
“আমার আরও বড় হওয়ার শখ রয়েছে। আল্লাহর রহমতে আমি ইনশাল্লাহ আরও বড় একজন মানুষ হব। আমি সবসময় আমার স্বপ্ন পূরণের জন্য কাজ করি।”
দেশের প্রসঙ্গে তিনি বলেন,
“আমি এখন দেশ নিয়ে কথা বলি কারণ আমি বাংলাদেশে থাকি। কিন্তু একদিন যদি আমি দেশে না থাকি, তখন দেশের জন্য কথা বলার অধিকার আমার থাকবে না। তখন আমি দেশের বিষয়ে কিছু বলব না।”
সালমান আরও জানান, দেশের বাইরে চলে যাওয়ার বিষয়টি তার কাছে কোনো আবেগপূর্ণ সিদ্ধান্ত নয়, বরং বাস্তবতা চিন্তাভাবনার পর নেওয়া পরিকল্পনা। তিনি বলেন,
“বাইরে গিয়ে পরিবারের জন্য ভালো পরিবেশ, জীবনযাত্রার মান ও সুযোগ সুবিধা রয়েছে। ছোটবেলা থেকেই বিদেশ যাওয়ার স্বপ্ন ছিল আমার। আমি অবশ্যই বিদেশে যাব। সেখানে গিয়ে যদি দেশের জন্য কিছু করার সুযোগ পেয়ে থাকি, আমি তা করব।”
তিনি মনে করেন, বিদেশে গেলে জীবনযাত্রার মান উন্নত হবে, যা তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি বিদেশ থেকে তিনি দেশের জন্য কাজ করার সুযোগ পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
সালমান মুক্তাদিরের এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার অনুরাগীরা তাকে সমর্থন জানিয়ে আশা প্রকাশ করেছেন, দেশের বাইরে থেকেও তিনি নিজের প্রতিভা ও কর্মের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করবেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




