কারাগারে বিয়ে করলেন গায়ক নোবেল!


প্রকাশিত: ০১:১৫ ২১ জুন ২০২৫
গায়ক মাইনুল আহসান নোবেল এক সময় দুই বাংলার সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু বর্তমানে তিনি রয়েছেন তুমুল বিতর্কের কেন্দ্রে। গানের মঞ্চ ছেড়ে এখন তার ঠিকানা হয়েছে কারাগারে। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে গত কয়েক সপ্তাহ ধরে তিনি বন্দি রয়েছেন। তবে এই কারাগারেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন নোবেল—বিয়ে করলেন ধর্ষণ মামলার বাদী নারীকে।
ইডেন কলেজের এক ছাত্রীর করা মামলায় গত ২০ মে থেকে কারাবন্দি রয়েছেন নোবেল। অভিযোগে বলা হয়েছে, ওই নারীকে তিনি প্রায় সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন। এই মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে বর্তমানে তিনি কারাগারে আছেন।
ঘটনার নতুন মোড় আসে আদালতের একটি বিশেষ নির্দেশনায়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত ১৯ জুন এক আদেশে নোবেলকে ধর্ষণ মামলার বাদী সেই নারীকে বিয়ে করার নির্দেশ দেন। এরপর ২০ জুন, বৃহস্পতিবার দুপুরে কারাগারে অনুষ্ঠিত হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। আদালতের নির্দেশ অনুযায়ী কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।
নোবেলের আইনজীবী জসীম উদ্দিন এবং মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইলা মণি গণমাধ্যমকে জানান, উভয় পক্ষের সম্মতি নিয়েই এই বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে উপস্থিত ছিলেন উভয় পরিবারের ঘনিষ্ঠ চারজন: নাজমা হোসেন, সাবিহা তারিন, খলিলুর রহমান এবং সাদেক উল্লাহ ভূঁইয়া।
জানা গেছে, এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। তবে তাৎক্ষণিকভাবে এই অর্থ প্রদান করা হয়নি, বরং তা বিবাহ নিবন্ধনের কাগজে উল্লেখ করা হয়েছে।
এই বিয়ের ফলে মামলার ভবিষ্যৎ কী হবে—তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। আইন বিশেষজ্ঞদের মতে, ধর্ষণ মামলার মতো গুরুতর অপরাধে শুধুমাত্র বিয়ের মাধ্যমে মামলা বন্ধ হয়ে যায় না। মামলার বিচারিক প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলবে, তবে বাদী ও আসামির সম্পর্ক বিবেচনায় আদালত আলাদা কোনো সিদ্ধান্ত নিতে পারে।
নোবেলের এই বিয়ে নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তাকে আরেকটি সুযোগ দেয়ার পক্ষে কথা বলছেন, আবার অনেকেই তার বিরুদ্ধে কঠোর বিচার কার্যকরের আহ্বান জানাচ্ছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দলীয় কর্মীকে লাথি মারার ঘটনায় বিতর্ক, ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
- শ্রীলঙ্কাকে ৪ গোলে উড়িয়ে সাফের সেমিফাইনালে গ্রুপসেরা বাংলাদেশ
- ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, ট্যুরিস্ট ভিসার বদলে ‘ভিজিটর ভিসা’
- কুকুর বাছাই করতে নেদারল্যান্ডস যাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের ৪ কর্মকর্তা
- আমির হামজার পাথর মেরে মৃত্যুদণ্ড দাবি করে যা বললেন রাশেদ খাঁন
- ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিং শেষ, আবেগঘন বার্তা দিলেন জিয়াউল হক পলাশ
- অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান
- কপ-৩১ সম্মেলনে অনুপস্থিত থাকছেন প্রভাবশালী নেতারা
- বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে, অর্থনীতিতে বাড়ছে চাপ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান




